1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নাটোরে ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নাটোরে ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩৫৫ বার পড়া হয়েছে

এ,কে,এম,খোরশেদ আলম নাটোর জেলা প্রতিনিধি

নাটোরে ট্রেনে কাটা পড়ে স্বপ্না বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২৩ জুলাই রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি রেলওয়ে ব্রীজের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম নওগাঁ জেলা সদরের কুমাইগাড়ী এলাকার রেজাউল ইসলামের স্ত্রী। এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম ও স্থানীয়রা জানান, এই নারী দীর্ঘ সময় ধরে কখনও রেল লাইনের ধারে আবার কখনও রেল লাইনের ওপরে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলছিল কারো সাথে। এ সময় খুলনা থেকে চিলাহাটি গামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে রেল লাইনের পাশে রেখে দিয়ে সান্তাহার রেলওয়ে পুলিশকে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌছে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। তবে তিনি নাটোরের এই রেল লাইনে কেন বা কি জন্য এসেছেন তা কেউ বলতে পারেনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla