1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পার্বতীপুরের ১৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিএসটিআই’র মামলা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পার্বতীপুরের ১৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

পার্বতীপুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযানে ১৮টি ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ক্লে-ব্রিকস (ইট) এর উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আঠারো অবৈধ ইটভাটার স্বত্ত¡াধিকারীর বিরুদ্ধে অদ্য দিনাজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এর আগে গত ৩০-০৫-২০২৩ খ্রিঃ তারিখে দিনাজপুরের জেলায় খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযান পরিচালনাকালে অবৈধ এই ১৮টি ইটভাটা পরিদর্শনপূর্বক জব্দ তালিকা প্রদান করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এসপি ব্রিকস, এআর ব্রিকস, বাদশা ম্যানুফ্যাকচারিং, বারী ব্রিকস, এইচ এম ব্রিকস, জেএস ব্রিকস, খুশি সুপার ব্রিকস, ডিআর ব্রিকস, মা ব্রিকস, মোকারম সুপার ব্রিকস, এমএসবি ব্রিকস, রয়েল ব্রিকস-২, আরভি ব্রিকস, এসএ ব্রিকস, শাফি ব্রিকস, সমতা ব্রিকস, হক ট্রেডার্স ব্রিকস ও এলএইচ ব্রিকস।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সংশ্লিষ্ট কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, দিনাজপুরে নিয়মিত মামলাগুলি দাখিল করেন।
জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla