1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের উদ্দোগে আইন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে সপ্তাহব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন সম্পন্ন এবং স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন যুব সমাজকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে চট্টগ্রামে ভাড়া বাসায় ইউটিউব ও চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি, মেশিনসহ যুবক গ্রেপ্তার রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

আনোয়ারায় ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫৭১ বার পড়া হয়েছে

সাদ্দাম হোসেন
আনোয়ারায় পূর্ব শত্রুতার জের ধরে রূপসী বাংলা কমিউনিটি সেন্টারের সামনে চলাচলের রাস্তার উপর অতর্কিত হামলার ঘটনায় মোঃ জয়নাল আবেদীন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত-১, চট্টগ্রাম ফৌজদারী অভিযোগ করেন।যার মামলা নং-সি আর ৪৮৩/২২
আদালত সূত্রে জানা যায়, ১ নভেম্বর মঙ্গলবার বিজ্ঞ আদালত এই ঘটনা বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ১ দিনের মধ্যে এফআইআর হিসাবে গন্য করে সংশ্লিষ্ট কোর্টে পাঠানোর জন্য নির্দেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২২ অক্টোম্বর শনিবার সকাল ১১টায় জয়নাল আবেদীনের বড়বোনের বসতবাড়িতে বাউন্ডরী সীমানার দক্ষিণ-পশ্চিম কর্ণারে ছোট পকেট গেট সংলগ্ন শেটির কাজ করার সময় নুর মোহাম্মদ এর ছেলে মোঃ মহিউদ্দিন এসে লাথি মেরে সিঁড়ি ভেঙ্গে দেয়।
প্রতিবাদ করলে পূর্ব পরিকল্পিত ভাবে নুর মোহাম্মদ এর ছেলে মোঃ আলমগীর, মোঃ মহিউদ্দিন, মৃত নোয়া মিয়া এর ছেলে মোঃ নাছির, মোঃ মোক্তার এর ছেলে মোঃ মিনহাজ হাতে থাকা লোহার রড়,ছুরি, গাছের বাটাম জয়নাল আবেদীনের উপর হামলা করে। জয়নাল আবেদীনের চিৎকারে বড় বোন রহিমা বেগম ও মোঃ ফোরখ এগিয়ে আসলে তাদের কে গুরুতর আঘাত করে। ধস্তাধস্তির এক পর্যায়ে রহিমা বেগমের গলায় পরিহিত এক ভরি স্বর্ণের চেইন মোঃ মহিউদ্দিন ছিনিয়ে নেন। মৃত আব্দুর রশিদ ছেলে নুর মোহাম্মদ রহিমা বেগমের হাতে থাকা এ্যান্ড্রোয়েড মোবাইল সেট ছিনিয়ে নেন।
মোঃ গিয়াস উদ্দিন, মোঃ জাকারিয়া সহ এক সাথে জয়নাল আবেদীনের বোন ও বোন জামাইয়ের মোঃ ফোরখের মুখে
মরিছের গুড়া ছিটিয়ে দেয় ইট পাটকেল মারতে থাকে।
মোঃ আলমগীর ছুরির গাঁই এর আঘাতে ভিকটিম বেলালের গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। তাদের আর্ত চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসতে দেখে বিবাদীগণ অর্ধমৃত অবস্থায় ভিকটিম বেলালকে রেখে পালিয়ে যায়। স্বাক্ষীগণ বেলালকে গুরুতর অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।বর্তমানে ভিকটিম বেলাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla