1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কদমতলী লেবেল ক্রসিং দিয়ে উল্টো পথে গাড়ি চলাচল ৪১টি মামলা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কদমতলী লেবেল ক্রসিং দিয়ে উল্টো পথে গাড়ি চলাচল ৪১টি মামলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৯৯ বার পড়া হয়েছে

সিএমপি’র ট্রাফিক দক্ষিণ বিভাগ চট্টগ্রাম নগরীর কদমতলীস্থ রেলওয়ে লেবেল ক্রসিংয়ে সিগনাল অমান্য করে চরম ঝুঁকির মধ্যে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে মোটর সাইকেল, সিএনজি অটো রিক্সা, প্রাইভেট কার, কাভার্ডভ্যান ও মিনি ট্রাকসহ ৪১টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ।

আজ ১ আগস্ট সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক-দক্ষিণের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের নির্দেশে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কোতোয়ালী জিয়াউল হাসান ও টিআই-সদরঘাট মাবিয়ান মিয়া। ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোঃ মাহমুদুর রহমান, সার্জেন্ট শরীফুল ইসলাম, সার্জেন্ট সুজন দাশ ও সার্জেন্ট মোঃ সুমন উদ্দিন অভিযানে সহযোগিতা করেন।

টিআই-প্রশাসন (দক্ষিণ) অনিল বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কদমতলী রেলওয়ে লেবেল ক্রসিং দিয়ে সিগনাল অমান্য করে চরম ঝুঁকির মধ্যে উল্টো পথে বিভিন্ন গাড়ি চলাচল করে। এতে করে যে কোন সময় মারাত্বক দুর্ঘটনার সম্ভাবনা থাকে। গত ২৯ জুলাই মিরসরাইয়ের খৈয়াছড়া রেল ক্রসিংয়ে সিগনাল অমান্য করে পার হতে গিয়ে ট্রেনের ধাকায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। কিছুদিন পূর্বে নগরীতেও এধরণের ঘটনা ঘটেছিল। এর পরেও গাড়ি চালকেরা সচেতন হচ্ছেনা। ডিসি-ট্রাফিকের নির্দেশে আজ সোমবার (১ আগস্ট) কদমতলী রেলওয়ে লেবেল ক্রসিং দিয়ে উল্টো পথে গাড়ি চলাচলের সময় অভিযান চালিয়ে ৪১ টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান টিআই-প্রশাসন (দক্ষিণ) অনিল বিকাশ চাকমা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla