1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঈদুল ফিতরের আগে পরে ১২ দিনে সেভ দ্য রোড-এর প্রতিবেদন সড়কে ৬৮১ জনের মধ্যে ১৯০ জন মোটর সাইকেলে নিহত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঈদুল ফিতরের আগে পরে ১২ দিনে সেভ দ্য রোড-এর প্রতিবেদন সড়কে ৬৮১ জনের মধ্যে ১৯০ জন মোটর সাইকেলে নিহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে

২০২২ সালের ঈদুল ফিতর উপলক্ষে ২৮ এপ্রিল ঈদযাত্রা ও ৪ মে থেকে ১০ মে পর্যন্ত ঈদফেরার সড়ক পথে দুর্ঘটনা ঘটেছে  ৩ হাজার ১৭৮ টি, আহত হয়েছেন ২ হাজার ৭৭ জন এবং নিহত হয়েছে ৬৮১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মোটর সাইকেল দুর্ঘটনায়। ‘সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দূর্ঘটনা থাকবে না আর…’ শ্লোগান নিয়ে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড ২০০৭ থেকে কাজ করে যাওয়ার ধারাবাহিকতায় ২০২২ থেকে নিয়মিত মাসিক প্রতিবেদন দেয়ার পাশাপাশি ২ ঈদকে ঘিরে আগে ও পরে প্রতিবেদন দিচ্ছে সেভ দ্য রোড-এর গবেষণা সেল।

বাংলাদেশের ২৮ টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক্স চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে ২০২২ সালের ঈদুল  ফিতর উপলক্ষে ২৮ এপ্রিল থেকে ঈদযাত্রা ও  ৪ মে থেকে ১০ মে পর্যন্ত ঈদফেরার সড়কপথে প্রায় ২৬ লক্ষ মোটর সাইকেল চালানোর সময় নিয়ম না মানা এবং হেলমেট ব্যবহারে অনীহার কারণে ১ হাজার ৬১৮ টি দুর্ঘটনায় আহত ৯৬৮ এবং নিহত হয়েছেন ১৯০ জন; অসাবধানতা ও ঘুমন্ত চোখে-ক্লান্তিসহ দ্রুত চালানোর কারণে ৪০৭ টি ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩২১ এবং নিহত হয়েছে ১৬৮ জন; খানা খন্দক, অচল রাস্তা-ঘাট আর সড়কপথ নৈরাজ্যের কারণে ৪৬৭ টি বাস দুর্ঘটনায় আহত হয়েছে ৩১০ এবং নিহত হয়েছে ১৫৪ জন; পাড়া-মহল্লা-মহাসড়কে অসাবধানতার সাথে চলাচলের কারণে লড়ি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারি চালিত রিক্সা-সাইকেল ও সিএনজি দুর্ঘটনা ঘটেছে ৬৮৬ টি আহত হয়েছে ৪৭৮ জন এবং ১৬৯ জন নিহত হয়েছে।

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, আইয়ুব রানাসহ অন্যান্য নেতৃবৃন্দর সম্মিলিত প্রচেষ্টায় ২০২২ সালের ঈদুল ফিতর উপলক্ষে ২৮ এপ্রিল থেকে ঈদযাত্রা  ও  ৪ মে থেকে ১০ মে পর্যন্ত ঈদফেরার সড়কপথে দুর্ঘটনা ঘটেছে এই প্রতিবেদনে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচ্য তা হলো- ঈদযাত্রাকে কেন্দ্র করে কৃতিম টিকেট সংকট তৈরি করে ২ থেকে ৩ গুণ ভাড়া বাড়ানোর অপচেষ্টা করে যাচ্ছে একটি কুচক্রি মহল। আর এই মহলে সম্পৃক্ত সরকারি দলের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ-প্রশাসনের একটি বড় অংশ। তারা ঈদযাত্র ও ফেরাকে কেন্দ্র করে ১০ হাজার কোটি টাকারও বেশি চাঁদাবাজি করে জনগনের ভোগান্তি তৈরি করলেও পুলিশ-প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে; যার উত্তরণে সেভ দ্য রোড মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছে।

 

ঈদুল ফিতর উপলক্ষে ২৮ এপ্রিল থেকে ঈদযাত্রা  ও  ৪ মে থেকে ১০ মে পর্যন্ত ঈদফেরার সড়কপথে দুর্ঘটনা ঘটেছে পর্যন্ত নৌপথ দুর্ঘটনা ঘটেছে ১৩৭ টি। আহত ৫৬১ জন, নিহত হয়েছে ২৮ জন।

২৮ এপ্রিল থেকে ঈদযাত্রা  ও  ৪ মে থেকে ১০ মে পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ২২৮ টি। আহত হয়েছে ২৫৬ জন, নিহত হয়েছে ১৭ জন।

২৮ এপ্রিল থেকে ঈদযাত্রা  ও  ৪ মে থেকে ১০ মে পর্যন্ত আকাশপথে কোন দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনার কারণে অসুস্থ্য হয়েছেন অর্ধশতর বেশি মানুষ।

এছাড়াও সহজ-এর টিকিট জালিয়াতি, দূরপাল্লার পরিবহনে কৃতিম টিকিট সংকট ও পুলিশ প্রশাসনের চরম অবহেলায় এবার ঈদযাত্রা ও ঈদফেরায় অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে সাধারণ মানুষকে। যার উত্তরণে পদক্ষেপ না নিলে আসন্ন ঈদুল আযহাতেও চরম ভোগান্তির মুখোমুখি হতে হবে সাধারণ মানুষকে; বাড়বে আরো ২ গুণেরও বেশি সড়কপথ দুর্ঘটনা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla