1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
তারেকুল ইসলাম (জীবন) ৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও মোঃ শাহজালাল রানার্স আপ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

তারেকুল ইসলাম (জীবন) ৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও মোঃ শাহজালাল রানার্স আপ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৩৭ বার পড়া হয়েছে

চট্টঘ্রামের লালদীঘির বলি খেলায় তারেকুল ইসলাম (জীবন) ৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও মোঃ শাহজাহান রানার্স আপ হয়েছেন। ৩বার সময় নির্ধারণ করে দিলেও কেউ কারও পীঠ মাটিতে লাগাতে পারেনি।

 লালদীঘি ময়দানে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলায় খেলার ১১৩ তম আসরে কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে এবার শ্রেষ্ঠত্বের মুকুট ও শিরোপা লড়াইয়ে বিজয়ী হয়েছেন কক্সবাজার জেলার চকরিয়ার তারিকুল ইসলাম তারেক (জীবন) বলী।

সোমবার ২৫ বিকেলে লালদীঘি সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বরে ২০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের বালুর মঞ্চে হাজারো মানুষের উপস্থিতিতে এবারের বলি খেলা শুরু হয় ।

ফাইনালের শুরু থেকে দর্শকরা দুইভাগে বিভক্ত হয়ে জীবন ও শাহজালাল পক্ষে স্লোগান দিতে থাকেন। জীবন বেশ কয়েকবার শাহজালালকে ধরাশায়ী করার চেষ্টা করেও পারেননি।

শেষ মুহূর্তে পয়েন্ট ভিত্তিতে তারিকুল ইসলাম জীবনকে বিজয়ী ঘোষণা করেন খেলার রেফারি আব্দুল মালেক।

গতবার শাহজালাল বলীর কাছে শিরোপা হাতছাড়া হওয়া জীবন এবার সেই শাহজালালকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি।

চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিল এই জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হবো। অবশেষে চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ খুশি হয়েছি। এর আগে চ্যাম্পিয়ন হতে না পেরে শপথ নিয়েছিলাম। এবার জিতবই। আল্লাহ আমার দোয়া কবুল করেছে।

প্রথম সেমিফাইনালে মোকাবিলা করেন তরিকুল ইসলাম জীবন ও মমিন। এতে মমিন জয় পয়ে ফাইনালে ওঠেন। দ্বিতীয় সেমিফাইনালে সৃজন চাকমা ও শাহাজালাল বলী মোকাবেলা করেন। এতে জয় পেয়ে শাহাজালাল বলী ফাইনালে ওঠেন।

এবারের চ্যাম্পিয়ন বলীকে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা ও ট্রফি। রানার আপ বলীকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা।

উল্লেখ্য, ১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়তে দেশের তরুণ যুবকদের শারীরিকভাবে তৈরি করতে এই বলী খেলার প্রচলন করেছিলেন চট্টগ্রামের বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার। ধারাবাহিকভাবে শত বছর পেরিয়ে বর্তমানে দেশের সর্বশ্রেষ্ঠ ঐতিহ্যবাহী লোকজ উৎসবেই শুধু পরিণত হয়নি এই খেলা, ঠাঁই করে নিয়েছে ইতিহাসেও।

প্রসংগত এবারের মেলা ও খেলা হবে না সাফ জানিয়ে সংবাদ সম্মেলনও করে মেলা কমিটি। কিন্তু নগরের মেয়র মেলা ও খেলা চালু রাখতে আগ্রহী । তার ঐকান্তিক চেষ্টা ও আন্তরিকতায় বিশেষ ব্যবস্হায় মেলা ও খেলা হলো।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla