1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গাইবান্ধায় মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

গাইবান্ধায় মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঁচশ গ্রাম হেরোইন পাচারের দায়ে পারভিন বেগম নামে এক নারীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে এ মামলা থেকে খালাস পেয়েছেন চার আসামি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত পারভিন বেগম উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন বেগম ওরফে শায়লার (৪২) বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ষণ এলাকায়। পারভিন ওই এলাকার মাহির উদ্দিনের স্ত্রী।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর থেকে বগুড়াগামী পায়না পরিবহণের যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটিতে থাকা পারভীন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হিরোইন জব্দসহ তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় পারভীনকে প্রধান করে পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে তদন্ত শেষে ৫ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla