1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সার অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচার রোধে ডিসিদের চিঠি বিসিআইসির পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান ইপিজেডের নিরাপত্তায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার প্রত্যাশা, সভাপতি আশরাফ সম্পাদক ইমরান দীঘিনালা বন বিহারে ২ দিনব্যাপী ২৭তম কঠিন চীবর দান উৎসব দেওয়ানবাজার ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ইদ্রিস মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ছাত্রদল নেতার `গুলিতে’ আহত যুবদলকর্মীর মৃত্যু কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের, প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ লাইসেন্স-ফিটনেস সনদে অনিয়ম-তদবির সহ্য করা হবে না: ভূমি প্রতিমন্ত্রী মাইবিএল কি আরও বড় পরিসরে আসছে? ইঙ্গিত দিল বাংলালিংক

ইপিজেডের নিরাপত্তায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার প্রত্যাশা, সভাপতি আশরাফ সম্পাদক ইমরান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবায় জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ২৬ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নগরীর স্থানীয় এলিট হলে আয়োজিত এক পরিচিতি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠক মো. আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইমরান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সোহেল রানা।

সংগঠক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং মো. ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএমপির বন্দর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম, ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক বকুল, বিশিষ্ট সমাজসেবক নূরুজ্জামান এবং ধর্মীয় নেতা অসীম চাকমা।

ঘোষিত কার্যকরী কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন মো. মজিবুর রহমান। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহেদ ও মুজিবুল আলম। যুগ্ম সম্পাদক হয়েছেন মো. আলী সাজু। সাংগঠনিক সম্পাদক মো. নওশাদ, প্রচার সম্পাদক ইউসুফ সুমন, অর্থ সম্পাদক মো. মিজান হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন সুমন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা সাফিয়া আক্তার। সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন সালেহ মাহমুদ আনসারী।

কার্যকরী কমিটির সদস্য হিসেবে তালিকাভুক্ত রয়েছেন আজাদ কামাল, শহিদুল ইসলাম, নূর মোহাম্মদ সাহেদ, আকিব জাভেদ, সাইফুর রহমান রনি, সাদাফ কবির রুপি, মানিক রতন, জিয়াউর রহমান জিয়া, মো. আনিসুর রহমান, শহীদুল ইসলাম (সুমন রহমান), হুসনী মোবারক রিয়াদ, রাশেদুজ্জামান রাসেল ও ওসমান গনি।

অন্যদিকে ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন মাহাবুব এলাহী, নূরুজ্জামান, হাজী মুজিবুল হক বকুল, রোকন উদ্দিন মাহমুদ খলিল, আ. মান্নান, জাবেদ আনসারী, ডা. মো. সেলিম রেজা, উত্তম কুমার শীল, শিক্ষক ওসমান গনি, অ্যাডভোকেট আবু হানিফ নিহাদ এবং অসীম চাকমা।

সভায় উপস্থিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। এ সময় এলাকার সর্বস্তরের জনগণকে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার এবং নাগরিক সেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা রক্ষায় কমিটিকে সহযোগিতা করার জন্য সিএমপি পুলিশ কমিশনারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ইপিজেড থানা এলাকায় অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে কমিউনিটি পুলিশিং কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla