1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন  ১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত: একাধিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল ক‌রিমের সা‌থে সি‌ডিএ সি‌বিএর সৌজন্য সাক্ষাৎ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিং- এ গ্রেপ্তার ২৭ জন রাতের বায়েজিদ থানা, ডিউটি অফিসারের ব্যস্ততা, ওসি ইখতিয়ার উদ্দিনের কক্ষে একের পর এক অভিযোগ সন্তোষ প্রকাশ সেবাপ্রার্থীরা  শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৬ ) ভুমি প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলাল সমীপে

রাঙামাটিতে বজ্রপাতে ঘুমন্ত শিশুর মৃত্যু, আহত পরিবারের আরও ৫ সদস্য

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

রাঙামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে তিন মাসের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পরিবারের আরও পাঁচ সদস্য।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে উপজেলার সাজেকের ভাইবা ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা। সে ওই এলাকার নয়ন চাকমার ছেলে। আহত ব্যক্তিরা হলেন—শিশুটির বাবা নয়ন চাকমা, মা রেশমি চাকমা, দাদা প্রদীপরঞ্জন চাকমা, দাদি মায়ারানী চাকমা, চাচা জিরিং চাকমা ও নিঝুম চাকমা।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা জানান, ভোরে ঘরটিতে বজ্রপাত আঘাত হানে। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিল। বজ্রপাতে শিশু উজ্জ্বলের মৃত্যু হয়। এছাড়া তার পরিবারের আরও পাঁচজন আহত হয়েছেন। তারা খাগড়াছড়ি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বজ্রপাতে একই পরিবারের তিন মাস বয়সী শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও পাঁচজন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla