1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আল্লাহর সন্তুষ্টি অর্জনই ঈদ-উল-আজহা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আল্লাহর সন্তুষ্টি অর্জনই ঈদ-উল-আজহা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

আবছার উদ্দিন অলি

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদ-উল-আজহা। সুখ, সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে আসে এ উৎসব। সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন। পবিত্র ঈদুল আজহার আনন্দ অমলিন হোক। এবারও অন্যরকম ঈদ-উল-আজহা উদ্যাপিত হবে। ধনী-দরিদ্র, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সব মুসলমান মিলেমিশে ঈদের আনন্দ সমভাগ করে নেন, পারস্পরিক হিংসা-বিদ্বেষ, অহংকার ভুলে খুশিমনে ভ্রাতৃত্বের বন্ধ সুদৃঢ় করেন। মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের চিন্তা ভাবনায়ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।

আগামী ১০ জিলহজ্ব পবিত্র ঈদ-উল-আজহা। ঈদ-উল-আজহা মূলত: ধর্মীয় উৎসব হলেও বাহ্যিক ও সামাজিক অনুষ্ঠানের দিক থেকে এটি প্রায় ঈদুল ফিতরের অনুরূপ। ত্যাগের মহিমায় উজ্জ্বল এই দিনেও থাকে আনন্দ উৎসব। ঈদ-উল-আজহা মানে শুধুমাত্র গরু-ছাগলের মাংস ভক্ষন নয়, ত্যাগের আদর্শে উজ্জীবিত হওয়ারও সময়। তাই কোরবানীর মূল দর্শন থেকে সরে গিয়ে ঈদ-উল আজহাকে অর্থ ব্যয়ের প্রতিযোগিতায় না নেয়াই ভাল। তবে ধর্মীয় রীতি-নীতি মেনেই আমাদের সব কাজ সম্পন্ন করতে হবে।

দেশের অন্যান্য স্থানের চেয়ে চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-আজহার উৎসব পালিত হয় একটু ভিন্নভাবে। বিশেষ করে নগরীতে এবং বর্তমানে গ্রামেও কোরবানীর পশু কেনা নিয়ে একটা প্রতিযোগিতা পড়ে যায়। পশুর সাইজ (আকার) নিয়েই মূলত: এই প্রতিযোগিতা অর্থাৎ বিত্তবানরা কে কত বড় পশু ক্রয় করলো, কে কত বেশী দাম দিয়ে ক্রয় করলো এসব নিয়ে নগরীর বিভিন্ন পাড়ায়-পাড়ায়ও চলে আলাপ। এ ধরনের প্রতিযোগিতা অনাকাঙ্খিত এবং বাড়াবাড়ি। এতে হয় কি কোরবানীর বড় বাজেটের জন্য অনেক বড় রকম দুর্নীতিও করেন। দুর্নীতি করে কোরবানীর পশুর সাইজ বড় করার কি দরকার? বেশী করে মাংস খাওয়ার জন্য? যারা সারা জীবনই মাংস খাওয়া থেকে বঞ্চিত তাদের কথা ভুলে গেলে চলবে না।

আল্লাহর সন্তুষ্টি অর্জনই ঈদ-উল-আজহা’র মূল শিক্ষা। মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করবে। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন। মুসলমানদের মহা উৎসবের এ দিন পালনের প্রস্তুতি চলছে বার আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রামেও। নগরীর ঘরে ঘরে এখন ঈদের আমেজ। সাজ সাজ রব সর্বত্রই। ঈদে নানা রকম খাওয়া-দাওয়া, বেড়ানোর আনন্দ অফুরান। এ আনন্দের অংশীদার সকলেই। আনন্দময় হোক আমাদের ঈদ উৎসব। হিংসা, বিদ্বেষ, হানাহানি বিভেদ ভূলে আমরা সুন্দর মনে এক হয়ে মিলিত হই ঐক্যের বন্ধনে। উপভোগ্য হয়ে উঠুক ঈদ আনন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla