1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঠান্ডা মিয়ার গরম কথা (২৫৩) সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান সমীপে - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

ঠান্ডা মিয়ার গরম কথা (২৫৩) সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান সমীপে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মাননীয়,

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান সমীপে,
শ্রদ্ধেয় ওয়াকার ভাইজানরে,
গরম গরম কথার শুরুতেই আমার লাখ কোটি সালাম জানিবেন। আশা করি, আল্লাহ মালিকের অপার মহিমায় ভালো থাকিয়া জাতীয় নির্বাচন তুলনামুলক সুষ্টুভাবে  সুসম্পন্ন করিয়া সেনাবাহিনীর সুনাম ও ঐতিহ্য অটুক রাখিয়া ভালোই আছেন। আমিও গ্রাম বাংলার এক মফস্বল শহরে থাকিয়া খাইয়া না খাইয়া ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো বাঁচিয়া আছি। পর পর দুইবার প্রধান নির্বাচন এ. এম. এম নাসির উদ্দিন সমীপে ঠান্ডা মিয়ার গরম কথা লিখিবার সময় এইবার আপনার সমীপে লিখিব বলিয়াছিলাম বলিয়াই লিখিতেছি বলিয়া রাগ করিবেন, বরং মনোযোগ সহকারে পড়িয়া দেখিবেন যাহা প্রয়োজন তাহা করিবেন। ভুল হইলে নিজগুণে ক্ষমাও করিয়া দিবেন।
ভাইজানরে, 
আপনি হইলেন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল ও বর্তমান সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর ১৮তম সেনাপ্রধান হিসেবে ২৩ জুন ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করিয়াছেন আপনি।ইতিপূর্বে আপনি লেফট্যানেন্ট জেনারেল হিসেবে চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এর দায়িত্ব পালন করিয়াছেন। এ ছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগের ১৫তম প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন আপনি এবং এর পূর্বে সেনা সদর দপ্তরের সামরিক সচিবও ছিলেন। 
ভাইজানরে, 
আপনি শুধু বাংলাদেশ সেনাবাহিনী প্রধান তাই নয় আপনার শ্বশুর প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানও সেনাবাহিনী প্রধান ছিলেন। আপনার স্ত্রী বেগম সারাহনাজ কমলিকা শেখ হাসিনার ফুফাতো বোন। 
ভাইজানরে,  
তারেক জিয়া সরকার গঠনের আগ মুহুর্তে ও অন্তর্বর্তী সরকারের আমলে দেশে  প্রচুর অস্ত্র অবৈধভাবে ছড়িয়ে পড়ে। বিশেষত থানা লুঠের অস্ত্রগুলোও উদ্ধার হয়নি। দেশে শান্তি আনায়ন করিতে হইলে আগে অবৈধ সব অস্ত্র উদ্ধার করিতে হইবে। গেল নির্বাচনে সেনাবাহিনী প্রশংসনীয় ভুমিকা পালন করিয়াছিল বলিয়া লুটেরদল সুবিধা করিতে পারে নাই । তারেক জিয়া, স্বরাষ্ট ও প্রতিরক্ষা মন্ত্রী সালা উদ্দিন আহমদের  সাথে পরামর্শ করিয়া একটি অপারেশন পরিচালনা করিয়া সকল অবৈধ অস্ত্র উদ্ধার করিয়া দেশবাসীর কাছে আবারো সেনাবাহিনীর ঐতিহ্য ফুটাইয়া তুলুন ।
আজ আর না । আপনার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনায় ইতি আপনারই  গ্রাম বাংলার অখ্যাত ঠান্ডা মিয়া গ্রন্থনা ম. আ. হ তারিখ ২৬ -০৩-২৬ 
আগামী সংখ্যায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঠান্ডা মিয়ার গরম কথা (২৫৪) সম্প্রচার করা হইবে। গেল সংখ্যায় প্রধান নির্বাচন এ. এম. এম নাসির উদ্দিন সমীপে ঠান্ডা মিয়া গরম কথা (২৫৩খ)  সম্প্রচার করা হইয়াছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla