1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পতেঙ্গা ভূমি অফিসের কর্মচারী সারুক হোসেন সেবাপ্রার্থীকে পাত্তা দেন না হেতু কী? এক কান দিয়ে শুনবেন, অন্য কান দিয়ে বের করবেন—তা হবে না! সাফ জানিয়ে দিলেন প্রতিমন্ত্রী হেলাল পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ নূর নাহারের বিরুদ্ধে, ঝুঁকিতে হেলে পড়েছে বসতঘর বাংলাদেশের পুঁজিবাজারে কর্মরত পেশাজীবীদের সুরক্ষা, দক্ষতা উন্নয়ন ও একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের দাবি ঘুড়ি হয়ে উড়ি মানুষের নিরাপত্তা ও অর্থনীতির মুক্তি কোথায়? সাপ্তাহিক পূর্ব বাংলা আয়োজিত সাহিত্য আড্ডায় দীপক কুমার পালিত সাহিত্য ও সংস্কৃতি মানুষকে মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হতে উৎসাহিত করে সার অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচার রোধে ডিসিদের চিঠি বিসিআইসির পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান ইপিজেডের নিরাপত্তায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার প্রত্যাশা, সভাপতি আশরাফ সম্পাদক ইমরান

পতেঙ্গা ভূমি অফিসের কর্মচারী সারুক হোসেন সেবাপ্রার্থীকে পাত্তা দেন না হেতু কী?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোহাম্মদ সারুক হোসেনের বিরুদ্ধে সরকারি সেবা নিতে আসা এক ব্যক্তিকে হয়রানি ও অসহযোগিতার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দক্ষিণ হালিশহরের বাসিন্দা মোঃ নুরুল হুদা।

জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগে নুরুল হুদা উল্লেখ করেন, নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত সেবা নিতে পতেঙ্গা সার্কেল ভূমি অফিসে গেলে সংশ্লিষ্ট কর্মচারী তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা না করে উল্টো বিভিন্নভাবে হয়রানি করেন।
অভিযোগে আরও বলা হয়, মোহাম্মদ সারুক হোসেন দীর্ঘদিন একই অফিসে কর্মরত থাকার সুবাদে নিজস্ব প্রভাব বলয় গড়ে তুলেছেন। সেবা নিতে গেলে তিনি অসহযোগিতামূলক আচরণ করেন এবং কথায় কথায় স্থানীয় ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগকারীর দাবি।
নুরুল হুদা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
সারুক হোসেন দীর্ঘদিন ধরে একই অফিসে চাকুরী করার কারণে সিন্ডিকেট করে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠে।
এ বিষয়ে মোহাম্মদ সারুক হোসেন এর বক্তব্য জানার জন্য তার মোবাইল নাম্বারে ফোন করলে ফোন রিসিভ না হওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla