1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এক কান দিয়ে শুনবেন, অন্য কান দিয়ে বের করবেন—তা হবে না! সাফ জানিয়ে দিলেন প্রতিমন্ত্রী হেলাল পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ নূর নাহারের বিরুদ্ধে, ঝুঁকিতে হেলে পড়েছে বসতঘর বাংলাদেশের পুঁজিবাজারে কর্মরত পেশাজীবীদের সুরক্ষা, দক্ষতা উন্নয়ন ও একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের দাবি ঘুড়ি হয়ে উড়ি মানুষের নিরাপত্তা ও অর্থনীতির মুক্তি কোথায়? সাপ্তাহিক পূর্ব বাংলা আয়োজিত সাহিত্য আড্ডায় দীপক কুমার পালিত সাহিত্য ও সংস্কৃতি মানুষকে মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হতে উৎসাহিত করে সার অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচার রোধে ডিসিদের চিঠি বিসিআইসির পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান ইপিজেডের নিরাপত্তায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার প্রত্যাশা, সভাপতি আশরাফ সম্পাদক ইমরান দীঘিনালা বন বিহারে ২ দিনব্যাপী ২৭তম কঠিন চীবর দান উৎসব

এক কান দিয়ে শুনবেন, অন্য কান দিয়ে বের করবেন—তা হবে না! সাফ জানিয়ে দিলেন প্রতিমন্ত্রী হেলাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

অভি পাল:

ভূমি ব্যবস্থাপনায় কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। এই সরকারের আমলে দুর্নীতি করে কেউ কোনোভাবেই পার পাবে না—দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।”  ১ নভেম্বর সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে বিসিএস এবং জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১৪২তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তরুণ ও প্রজ্ঞাবান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দৃঢ়তার সাথে এই কঠোর বার্তা দেন।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে দেশের ভূমি ব্যবস্থাপনা আজ হয়রানিমুক্ত ও প্রযুক্তিনির্ভর এক নতুন যুগে প্রবেশ করেছে। তাঁর বলিষ্ঠ ও সৎ নেতৃত্বে সততা, কর্মদক্ষতা এবং আধুনিক দৃষ্টিভঙ্গির যে সংমিশ্রণ ঘটেছে, তা সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে ভূমি সেবায় এনে দিয়েছে আমূল পরিবর্তন। অনিয়ম রোধে তাঁর নির্দেশে চালু করা আধুনিক ট্র্যাকিং সিস্টেম, ই-নামজারি, ডিজিটাল ভূমি উন্নয়ন কর এবং অনলাইন খতিয়ান ও ম্যাপ সরবরাহের মতো বৈপ্লবিক উদ্ভাবনগুলো প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সহজ ও দ্রুত সেবা প্রদানে এক অনন্য নজির স্থাপন করেছে।

অনুষ্ঠানে তরুণ কর্মকর্তাদের দিশারী দিকনির্দেশনা দিয়ে ব্যারিস্টার মীর হেলাল বলেন, “আপনারাই রাষ্ট্রের মূল চালিকাশক্তি; ভূমি প্রশাসন ও বিচারিক সেবায় আপনাদের দক্ষতা, মেধা ও সততার ওপর সাধারণ মানুষের আস্থা নির্ভর করে। ক্ষমতার অপব্যবহার না করে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে একটি জনবান্ধব ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হোক আপনাদের মূল ব্রত।” ৫১ দিনব্যাপী এই কোর্সে বিভিন্ন ক্যাডারের ৫৯ জন কর্মকর্তা অংশ নেন, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক সায়মা ইউনুস।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla