1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
লাঙ্গলে ভোট চাই, লাঙ্গল এ জাতিকে সুশাসন দিয়েছিল: আবু তাহের - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

লাঙ্গলে ভোট চাই, লাঙ্গল এ জাতিকে সুশাসন দিয়েছিল: আবু তাহের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের নির্বাচনী প্রচারণার ১ম দিনে ডবলমুরিং ২৮নং ওয়ার্ডে ব্যাপকভাবে গণসংযোগ করেন। ২২জানুয়ারী   দুপুর থেকে বিকাল পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকার ডবলমুরিং থানার ২৮নং ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে গণসংযোগ করেন।
গণসংযোগকালে আবু তাহের এলাকার ভোটারদের কাছ দোয়া এবং ভোট চান। এসময় তিনি বলেন, জাতীয় পার্টির শাসনামল ছিল এই দেশের মানুষের জন্য স্বর্ণ যুগ। এই দেশের মানুষ এখনো শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে হুসেইন মুহাম্মদ এরশাদকে স্মরণ করেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ-এর প্রতিষ্ঠিত দল-জাতীয় পার্টির প্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের পাশে থাকবো-আজীবন।

গণসংযোগে অংশগ্রহণ করেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর, ফজলে আজিম দুলাল, নাসির উদ্দিন ছিদ্দিকী, শেখ আকতার হোসেন, আবসার উদ্দীন রনি, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শফিউল আজম লিটন, বন্দর জাপা নেতা জসিম উদ্দিন, জহুর উদ্দিন, আরমান মিয়া, যুব সংহতি নেতা কায়সার হামিদ মুন্না, স্বেচ্ছাসেবক পার্টি নেতা আজগর আলী, জাপা নেতা মোঃ সেলিম, সিরাজুল ইসলাম, ছাত্র সমাজ নগর’র আহ্বায়ক শরীফুল মোল্লা নিরব, সদস্য সচিব আরাফাতুল ইসলাম কচি প্রমুখ সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দীর্ঘ গণসংযোগে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla