1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেলে বিজয়ী - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানী লিমিটেড’র ডিজিএম মোরশেদ হোসাইন আজাদ বিরুদ্ধে অভিযোগের পাহাড় চুয়েটে অচল অবস্থার অবসানে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি-ক্যাব নিউ মার্কেট থেকে কোতোয়ালি ফুটপাতের হকার উচ্ছেদ: নিয়ম ভাঙলে কঠোর আইন প্রয়োগ চউক চেয়ারম্যানের সতর্ক বার্তা দুমকিতে শিশু অপহরণের ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার প্রবাসী থানচি রেঞ্জে বনদস্যুদের দৌরাত্ম্যের অভিযোগ  এশিয়ান হাইওয়ে সড়কে ভয়াবহ ফাটল, দেবে গেছে সড়ক , যানচলাচলে ভোগান্তি সিলিমপুরে আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের আহ্বান সিডিএ সিলিমপুর আবাসিক এলাকা কল্যাণ সমিতির নির্মিত সড়ক উদ্বোধন চট্টগ্রাম পাসপোর্ট অফিসে ‘কন্ট্রাক্টে’ পাসপোর্টের অভিযোগ, এ ব্যাপারে কী বললেন পরিচালক মোঃ আবু সাইদ ? পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার মীর হেলাল ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেলে বিজয়ী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন  ২১ মে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট তারেক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মইনুদ্দিন নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল বিজয় অর্জন করে।

জানা গেছে,  ১ মে ২০২৬ ইংরেজি তারিখে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। মুখ্য নির্বাচন কমিশনার এডভোকেট রোশনারা বেগম এবং নির্বাচন কমিশনারবৃন্দ এডভোকেট মোঃ ইব্রাহিম, এডভোকেট মোহাম্মদ ফরিদুল আলম, এডভোকেট মোহাম্মদ শাহিন ও এডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ উদ্দিন স্বাক্ষরিত তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ নির্ধারণ করা হয়।

তফসিল অনুযায়ী ৪ মে ২০২৬ ইংরেজি তারিখ বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় নির্ধারণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে এডভোকেট তারেক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট সেলিনা খানম, সহ-সভাপতি পদে এডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে এডভোকেট আবুল মনসুর শিকদার, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট হোসেন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক পদে এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু এবং কার্যনির্বাহী সদস্য পদে এডভোকেট আলী আকবর, এডভোকেট দিদারুল আলম, এডভোকেট দিলদার আহমদ ভূঁইয়া, এডভোকেট ইকবাল হোসেন, এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, এডভোকেট মোহাম্মদ হাসান, এডভোকেট মোক্তার উদ্দিন, এডভোকেট মোমাইনুল হক, এডভোকেট সাদিয়া খান, এডভোকেট সাইফুল ইসলাম ও এডভোকেট শেখ মোহাম্মদ ফয়সাল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ ও যথাযথভাবে জমা প্রদান করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla