1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে কাউন্সিল পদে যাদের নাম শুনা যাচ্ছে - পূর্ব বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হারানো অস্ত্রের সন্ধান চায় র‌্যাব, তথ্যদাতাকে দেওয়া হবে পুরস্কার ফুটবলার সাইদীর উপর হামলার প্রতিবাদে ঈদগাঁওতে মানববন্ধন কাপ্তাই লেকের পানি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের একই পরিবারের ভাই-বোন সহ নিহত ৪, আহত ৫ চট্টগ্রাম ১৯ নং ওয়ার্ডের আনোয়ার খাঁ কলোনী এলাকায় মাদক বিক্রির অভিযোগ বাংলাদেশে টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধার চাই এখনই হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পটিয়া রণাঙ্গণের বীর সেনানী চৌধুরী মাহাবুবুর রহমান চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি করে বিকাশের পিন রিসেট লোন ও অর্থ লেনদেন মাননীয় শব্দ বর্জন ও ডিজিটাল হাজিরা দিলেন প্রধানমন্ত্রী নিজেই

চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে কাউন্সিল পদে যাদের নাম শুনা যাচ্ছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

এম. আলী হোসেন
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী ঐতিহাসিক ফিরিঙ্গিবাজার হলো পর্তুগিজ বা ফিরিঙ্গিদের আস্তানা থেকে গড়ে ওঠা একটি প্রাচীন এলাকা। বর্তমানে এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনস্থ ৩৩নং ওয়ার্ড। এককালে পর্তুগিজদের লুটপাট ও আধিপত্যের কারণে এলাকাটি পরিচিতি পায় এবং বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও আবাসিক এলাকা।

এলাকাটি কাঠ ও ফলের আড়তের বাজারের জন্য দেশব্যাপী পরিচিত। জানে আলম দোভাষ, রাজনীতিবীদ ইদ্রিস বিকম, লায়ন শামশুল হক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর নুরুল ইসলাম জেহাদী এই এলাকায় থাকতেন। এসব বর্ণাঢ্য ব্যাক্তিরা কেউ এখন বেঁচে নেই । জানে আলম দোভাষ পরিবারের ছেলে ডলফিন দোভাষ ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান ছিলেন।

ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের আয়তন ০.৫৫ বর্গ কিলোমিটার ।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের অবস্থান। এর পূর্বে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড  উত্তরে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড, পশ্চিমে ৩১নং আলকরণ ওয়ার্ড এবং দক্ষিণে কর্ণফুলী নদী ও কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়ন অবস্থিত।
সরকারি তথ্যমতে, নগরীর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের মোট জনসংখ্যা ২৬,৬২০ জন। এর মধ্যে পুরুষ ১৪,৩৩১ জন এবং নারী ১২,২৮৯ জন। মোট পরিবার রয়েছে ৫,৭৭৪টি।

ফিরিঙ্গি বাজার চট্টগ্রাম শহরে অবস্থিত একটি ঐতিহাসিক বাজার এলাকা যা ১৯৩৭ সালে স্থাপিত হয়।এক সময় এটি পর্তুগিজ চট্টগ্রাম এর গুরুত্বপূর্ণ বন্দর ছিল, যার নাম ছিল “ফিরিঙ্গি বন্দর”। এই ফিরিঙ্গি বন্দরের নাম থেকেই ফিরিঙ্গি বাজার নামটি এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর সময় এলাকাটিতে একটি অস্থায়ী ব্রিটিশ ঘাঁটিও ছিল।

ফিরিঙ্গি বাজার এলাকাটি একসময় আরাকানের ম্রক উ রাজ্যের অধীনে ছিল। পরে বাংলার সুলতানরা এ অঞ্চলটির উপর অধিকার করে নেয়।

১৬শ শতকের প্রথম দিকে চট্টগ্রামে পর্তুগিজ ব্যবসায়িদের অনুপ্রবেশ ঘটে। তৎকালিন চট্টগ্রামের শাসককর্তা ছিলেন শাহী বাংলা এর সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। ১৫২৮ সালে পর্তুগিজরা সুলতানের কাছ থেকে অনুমতি নিয়ে চট্টগ্রামে পোর্তো গ্রান্দে দি বেঙ্গলা নামে একটি বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। পর্তুগিজরা বণিকরা এ অঞ্চলে “ফিরিঙ্গি” নামে পরিচিত ছিলো। স্থানীয় চাঁটগাঁইয়া ভাষা তে “ফিরিঙ্গি” অর্থ ‘বিদেশি’। পর্তুগিজরা তখন ফিরিঙ্গি বন্দর নামে চট্টগ্রামে একটি বাণিজ্য বন্দরও গড়ে তুলেছিল, যেটা ছিল উক্ত “পোর্তো গ্রান্দে দ্য বেঙ্গলা” (Porto Grande de Bengala) নামক পর্তুগিজ উপনিবেশটির (বাণিজ্য ঘাঁটি) প্রধান শহর বা রাজধানী।

১৫৩৭ সালের দিকে শের শাহের আক্রমণে ভীত হয়ে সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ সামরিক সাহায্যের বিনিময়ে পর্তুগিজদের চট্টগ্রামে বাণিজ্য কুঠি এবং চট্টগ্রাম বন্দরের শুল্ক আদায়ের অধিকার প্রদান করেন। ফলে পর্তুগিজরা দিয়াং এ বাণিজ্য কুঠি এবং গির্জা নির্মাণ করার পাশাপাশি চট্টগ্রাম বন্দরে শুল্ক সংগ্রহ কেন্দ্র এবং পণ্যসামগ্রীর আড়ত স্থাপন করেন।

পরবর্তীকালে এলাকাটি ফিরিঙ্গিদের নামানুসারে ‘‘ফিরিঙ্গি বাজার’’ নামে পরিচিতি লাভ করে। নগরীর বাণিজ্যিক এলাকার পাশাপাশিই ভৌগোলিক দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডে বিভিন্ন দলের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। ইতোমধ্যে তারা মাঠে-ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন। ঈদ, রমজান, পূজা-পার্বণসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্ভাব্য প্রার্থীরা নিজে

দের প্রার্থিতা ঘোষণা করছেন। কেউ কেউ আবার প্রকাশ্যে ব্যানার-ফেস্টুন টাঙিয়েও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খান,কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ছাদেকুর রহমান রিপন এবং নগর যুবদলে

র সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দীন চৌধুরী মিন্টু। এছাড়া জামায়াতে ইসলামী কোতোয়ালী থানা নেতা জাহেদ ওসমান রনি, ওয়ার্ড জাতীয় পাটির সভাপতি ইসহাক মিয়া এবং সাধারণ সম্পাদক তৌফিক হোসেনসহ বিএনপি, জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla