1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫০ ) সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ সমীপে - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫০ ) সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ সমীপে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মাননীয়,
সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সমীপে,
শ্রদ্ধেয় খসরু ভাইজানরে ,
 গরম গরম কথার শুরুতে আমার লাখ কোটি সালাম জানিবেন। আশা করি, আল্লাহ মালিকের অপার মহিমায় ভালো থাকিয়া নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নানান ফর্মূলা তৈরী ও বাস্তবায়ন করিয়া ভালোই আছেন। আমিও গ্রাম বাংলার এক মফস্বল শহরে থাকিয়া দেশের ভবিষ্যতের কথা ভাবিয়া ভাবিয়াই নানান রকম চিন্তা করিয়া ছাগলের তিন নাম্বার বাচ্ছার মতো খাইয়া না খাইয়া বাঁচিয়া আছি।
  গেলবার তারেক রহমান সমীপে গরম কথা লিখিবার সময় এইবার আপনার সমীপে লিখিব বলিয়াছিলাম বলিয়াই আপনাকে লিখিতেছি বলিয়া রাগ করিবেন না বরং শত ব্যস্ততার মধ্যেও গরম কথাটুকু পড়িয়া দেখিবেন ও যাহা প্রয়োজন তাহা করিবেন আর ভুল হইলে নিজ গুনে মাফও করিয়া দিবেন।
ভাইজানরে,
আপনি হইলেন, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও এইদেশের সাবেক মন্ত্রী।  বর্তমানে আপনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘স্থায়ী কমিটি’র সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করিয়া আসিতেছেন। আপনি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতিও ছিলেন। এ ছাড়া আপনি  দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল, সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ শিল্প বিভাগের উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করিয়াছিলেন। দেশ জুড়িয়া ‘ক্লীন ম্যান’ হিসাবে আপনার খ্যাতি রহিয়াছে। যাক, সেই সব কথা।
ভাইজানরে,
আপনার মরহুম পিতা মাহমুদুন্নবী চৌধুরীও মন্ত্রী ছিলেন। আপনিও মন্ত্রী হইয়াছিলেন। মন্ত্রীর ছেলে মন্ত্রী এমন ভাগ্য চট্টগ্রামে কয়জনেরই বা আছে ? ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালা উদ্দিন কাদের চৌধুরী সেই যোগ্যতায় আসীন হইলেও বাপ বেটার শেষ সময়টুকু ছিল করুণ ও অতি ভয়াবহ। যাহা গোটা দেশবাসী জানে। পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকার ছিলেন ফজলুল কাদের চৌধুরী।আপনার পিতা আলহাজ্ব মাহমুদুন্নবী চৌধুরী  ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তানের আইন পরিষদ নির্বাচনে ডবলমুরিং-সীতাকুন্ড আসন থেকে জয়লাভ করিয়া এবং যুক্তফ্রন্ট সরকার গঠন করিলে তিনি প্রথমে গণযোগাযোগ মন্ত্রী ও পরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মন্ত্রীত্ব লাভ করিয়াছিলেন।
একই আসন থেকে  ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও  জুন  এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বিজয়ী হন আপনি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল লতিফের কাছে আপনি পরাজিত হন। তিনি এখন ফ্যাসিষ্ট সরকারের লোক হিসাবে কারাগারে দিন যাপন করিতেছে। ফ্যাসিষ্ট সরকার বিরোধী আন্দোলনে বাঘা বাঘা বিএনপি নেতাদের মধ্যে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও আপনিও আটক হইয়াছিলেন। ছিলেন কারাগারে।
ভাইজানরে,
খালেদা জিয়ার এই দুঃসময়েও তারেক জিয়া দেশে না আসিবার কারণ লইয়া দেশব্যাপী নানান গুঞ্জন ও গুজবের ফানুষ উড়িতেছে । বিএনপি’র বিরুদ্ধবাদীরা বলিতেছে তারেক জিয়া কি লন্ডণ থাকিয়া নিবার্চন করিবেন ? কেউ কেউ এমনও বলিতেছে কারাগারে থাকিয়া যদি নির্বাচন করা যায় তাহা হইলে বিদেশ থাকিয়াও নির্বাচন করিবার সুযোগ থাকা দরকার। অন্তর্বতী সরকার ইচ্ছা করিলে সেই ব্যবস্থা করিতে পারিবে। বিএনপির ঘোর সমর্থকেরা বলিতেছে তারেক জিয়ার অতি দ্রুত দেশে আসিয়া বিএনপির হাল ধরা উচিত। সিনিয়র সাংবাদিক হাসান শাফিঈ বলিলেন, তিনটি পরিস্থিতি ঘটিলে তারেক জিয়ার দেশে ফিরিবার সম্ভবনা উল্লেখযোগ্যভাবে বাড়িবে ১. খালেদা জিয়ার শাররীক অবস্থার চুড়ান্ত অবনতি হইলে ২. বিএনপির আন্দোলন নতুন গতি পাইলে ও ৩. আন্তর্জাতিক শক্তিধর দেশগুলো কিছু ধরণের নিরাপত্তার নিশ্চয়তা দিলে।এই তিনটির যেটি আগে ঘটিবে সেটিই হইতে পারে তারেক রহমানের সিদ্ধান্তের মূল কারন।
আজ আর না।আপনার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনায় ইতি আপনারই গ্রাম বাংলার অখ্যাত ঠান্ডা মিয়া। গ্রন্থনা ম. আ. হ তারিখ ৭ ডিসেম্বর ২০২৫
আগামী সংখ্যায় রুহিন ফারহানা সমীপে ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫১ ) সম্প্রচার করা হইবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla