1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম সমিতি-ঢাকার নতুন নেতৃত্বে ড. চৌধুরী মাহমুদ-মোজাম্মেল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম সমিতি-ঢাকার নতুন নেতৃত্বে ড. চৌধুরী মাহমুদ-মোজাম্মেল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

শত বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি-ঢাকার নির্বাহী পরিষদ (২০২৬-২০২৭ মেয়াদ) নির্বাচনে ড. চৌধুরী মাহমুদ হাছান ও মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল পূর্ণাঙ্গভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

এতে সভাপতি হয়েছেন চৌধুরী মাহমুদ হাছান। সহসভাপতি হয়েছেন মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, মুহাম্মদ নূরুল ইসলাম, মো. তানভীর খান, ড. মুহাম্মদ ইসমাইল ও মো. গিয়াস উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোজাম্মেল হক চৌধুরী।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আরিফ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমান শফিক ও মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পারভেজ মো. চৌধুরী, শিক্ষা ও পাঠাগার সম্পাদক পদে ইঞ্জিনিয়ার জাহিদ মুরাদ, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ সোহেল আরিফ, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ওমর হায়াত চৌধুরী (কাওছার), দপ্তর সম্পাদক পদে মো. ইকবাল হোসেন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোকছেদ আলম মনজু, আন্তর্জাতিক সম্পাদক পদে সাদিদ রেজা চৌধুরী, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মাহফুজুর রহমান, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক পদে লাবনী চাকমা এবং আইনবিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল হক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হয়েছেন- সৈয়দ আলম, মো. কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল কাশেম, হাবিবুল ইসলাম, মো. হামিদুল ইসলাম সিকদার, এস এম মাসুদ পারভেজ, মো. হাবিবুর রহমান (হাবীব), নূরুল আনছার, মো. তারিকুল ইসলাম, মো. রহিম উদ্দিন ও জাফর আহমদ।

সমিতির গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করে। কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক অতিরিক্ত সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী। আর নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, মোহাম্মদ মুনীর চৌধুরী, সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla