1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এফবিসিসিআই’র নতুন প্রশাসক ফজলুল হক - পূর্ব বাংলা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এফবিসিসিআই’র নতুন প্রশাসক ফজলুল হক দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল মুরগির মাংস না কি ডিম, বেশি প্রোটিনের জন্য কোনটি খাবেন? আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু সোনারগাঁয়ে ১ হাজার ৯৫৫ ইয়াবাসহ গ্রেপ্তার ২ শ্বশুরবাড়িতে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাই নিহত ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন নিয়ম

এফবিসিসিআই’র নতুন প্রশাসক ফজলুল হক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশের ব্যবসায়ী ও শিল্প মালিকদের শীর্ষ সংগঠন ‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)’ নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক। তাকে আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। রবিবার তিনি এফবিসিসিআই’র দায়িত্ব গ্রহণ করেন।

অফিস আদেশে বলা হয়, এফবিসিসিআই’র সব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সংগঠনটির কার্যক্রম ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’, ‘বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫’, ‘কোম্পানি আইন, ১৯৯৪’ এবং সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক। এই ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং দেশের শিল্প ও বাণিজ্যের প্রসারের স্বার্থে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোদনক্রমে ফজলুল হককে এই পদে নিয়োগ প্রদান করা হলো।

এর আগে, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে এফবিসিসিআইর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে গত ২৭ জুন তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।

নতুন প্রশাসক ফজলুল হক দায়িত্ব গ্রহণের পর নির্ধারিত ১২০ দিনের মধ্যে সংগঠনটির নির্বাচন সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে তা অবহিত করবেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla