
অভি পাল:
চট্টগ্রামের বাঁশখালীস্থ বাণীগ্রাম সর্বজনীন লোকনাথ ধাম পরিচালনা পরিষদের উদ্যোগে পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব উৎসব উদযাপনে ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ‘উৎসব উদযাপন পরিষদ’ গঠন করা হয়েছে। গত ২৬ জুন বাণীগ্রাম সর্বজনীন লোকনাথ ধামে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। লোকনাথ ধাম পরিচালনা পরিষদের সভাপতি বাদল ভট্টাচার্য্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব দে-র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য করুণাময় ভট্টাচার্য্য।
নবাগত কমিটিতে পন্ডিত শ্রী সুমন আচার্য্য-কে সভাপতি, শ্রী পলাশ দে-কে সাধারণ সম্পাদক এবং রাজীব শীল-কে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন শ্রী প্রকাশ কান্তি দে, দীপংকর দে, উজ্জ্বল দে, বাবলু দে, অরূপ রতন ঘোষ, নয়ন দে, বিশ্বনাথ রুদ্র, নারায়ণ দে, জয় আচার্য্য, মিল্টন দে ও শ্যামল দে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পন্ডিত শ্রী বন্দন ভট্টাচার্য্য, মিল্টন দে (মিন্টু), দোলন শীল, প্রকাশ দে ও শুভদেব দাশ। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে জয়প্রকাশ চৌধুরী, উত্তম দে, কাঞ্চন ভট্টাচার্য্য ও পলাশ দাশগুপ্ত; সহ-সাধারণ সম্পাদক পদে পাপন দে, দীপ্ত ভট্টাচার্য্য ও দীপক ভট্টাচার্য্য; যুগ্ম সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল দাশ, সৈকত ভট্টাচার্য্য ও সঞ্জয় দে এবং সহ-অর্থ সম্পাদক পদে জয়দেব পাল নির্বাচিত হয়েছেন।
কমিটির সাংগঠনিক পদে শ্রী সুজন দে এবং সহ-সাংগঠনিক পদে শ্রী প্রদীপ দে, সুমন সিকদার, সুকান্ত দে, শুভংকর দে, নিশাত দে, বিপুল দে, খোকন দে, ইমন শীল, সুমন দে ও আকাশ আচার্য্য দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক নারায়ণ দে এবং সহ-প্রচার সম্পাদক পদে শ্যামল ভট্টাচার্য্য, বিজয় দে, সাগর দাশগুপ্ত, অভি শীল, ঋত্বিক তালুকদার, প্রান্ত শীল, অমিত দে, সৌরভ আচার্য্য, অমিত চৌধুরী, জয় শীল, রুবেল শীল, সুনিল জলদাশ, মিরাজ দে ও নিবু দে নির্বাচিত হন। প্রকাশনা সম্পাদক পদে অভি পাল এবং সহ-প্রকাশনা সম্পাদক পদে পিয়াল আচার্য্য, শুভ দে, মৃণাল পাল, রিমন পাল, হৃদয় শীল, ইমন দে, রপন ঘোষ ও রাজেশ পাল দায়িত্ব পালন করবেন। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুব্রত আচার্য্য এবং সহ-আইন সম্পাদক পদে অনিক পাল, রুবেল তালুকদার, সাগর দে, রূপক দে, অংকন ভট্টাচার্য্য ও সুকান্ত দাশ মনোনীত হয়েছেন।
সাংস্কৃতিক সম্পাদক পদে শ্রী গৌরঙ্গ দাশ এবং সহ-সাংস্কৃতিক পদে রিন্টু দে, লোকেশ পাল, রাজেশ পাল, শিপন শীল, কৃষ্ণ দাশ, সুমন দাশ, অভি শীল ও দীপন পাল দায়িত্ব পেয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে সম্রাট শীল এবং সহ-আপ্যায়ন পদে মিল্টন আচার্য্য, রাখাল দাশ, সেন্টু দে, টিটুল দে, পংকজ আচার্য্য, নয়ন আচার্য্য, অভি শীল ও দেবরাজ আচার্য্য নির্বাচিত হন। ধর্ম বিষয়ক সম্পাদক প্রদীপ শর্মা এবং সহ-ধর্ম পদে তপন চক্রবর্তী, বাবুল দে ও লালু কান্তি দে মনোনীত হয়েছেন। স্বেচ্ছাসেবক প্রধান হিসেবে গোপাল ভট্টাচার্য্য এবং সহ-স্বেচ্ছাসেবক প্রধান পদে স্বপন তালুকদার, আশীষ পাল, পলাশ দে, পরিমল দে, নিমাই জলদাশ, ইন্দ্রজিৎ দে, সুজিত চৌধুরী, অবিনাশ পাল, সুকুমার দে, নির্মল নমঃ, অনিল শীল, মেঘনাথ জলদাশ, সুমন জলদাশ, বিদুর জলদাশ, রতন শীল, রূপম ভট্টাচার্য্য, শৈবাল শর্মা, কালাচাঁদ দাশ, নেপাল দে, রণধীর দে ও রুবেল দে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাধারণ সদস্য হিসেবে যুক্ত রয়েছেন শুকলাল জলদাশ, সজল দে, ছোটন দে, দোলন দে, সঞ্জিত দে, প্রবীর দাশ, চন্দন আচার্য্য ও সুভাষ দাশ।
নবাগত কমিটির দায়িত্বশীলবৃন্দ লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব উৎসব সুষ্ঠু, সুন্দর ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করতে সর্বস্তরের ভক্তকুলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।