হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৫নং ধারা অনুযায়ী সরকার কর্তৃক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে চট্টগ্রাম জেলার ট্রাস্টি হলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল।
২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ মোঃ জেহাদুল বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ২৫ সদস্যের সমন্বয়ে গঠিত
প্রজ্ঞাপন জারীর তারিখ হতে ৩ (তিন) বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে ৩ (তিন) বছর অতিক্রান্ত হলেও তাঁর বা তাঁদের স্থলে সরকার নতুন ট্রাস্টি মনোনয়ন না দেওয়া পর্যন্ত তিনি তাঁরা দায়িত্ব পালন করে যাবেন।
প্রজ্ঞাপনের ভাষ্যমতে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে পদাধিকারবলে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী চেয়ারম্যান, স্পীকার মনোনীত সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী ও সুবনা সিকদার সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে চট্টগ্রাম জেলা থেকে নব নিযুক্ত ট্রাস্টি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল পত্রিকা বলেন, মঠ মন্দিরে উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখার জন্য কাজ করে যাবো। অতীতের মতো সনাতনীদের পাশে থাকার আশা ব্যক্ত করেন।