1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দুধ দিয়ে গোসল এরপর রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দুধ দিয়ে গোসল এরপর রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা

দুধ দিয়ে গোসল করে মৌখিকভাবে রিয়া মনিকে তালাক দিয়েছেন হিরো আলম। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেন তিনি।

হিরো আলম জানান, ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ পাবেন। তিনি আরো বলেন, ‘আর যদি কোনোদিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের, মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।’

এর আগে, এক ফেসবুক পোস্ট হিরো আলম লিখেছিলেন, ‘আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাব নগর এম ব্লক রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।’

 স্ত্রীকে তালাক দেওয়ার পরই বিয়ে করবেন হিরো আলম, এ রকম কথা ছড়িয়েছেন খোদ তার অনুসারীরা। কিন্তু আলম বলছেন ভিন্ন কথা। হিরো আলম বলেন, ‘এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারবো না। আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla