1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সদরঘাট থানার বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার ছোরা ও কিরিচ উদ্ধার, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার চট্টগ্রামে ৮২ শতাংশ ইটভাটা অবৈধ সিডিএ চেয়ারম্যানের নতুন মিশন নগর উন্নয়নে সিডিএ’র মহাপরিকল্পনা সিএমপি’র সদরঘাটে মারামারি মামলায় আটক ১ নতুন ল্যান্ডফিল হবে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদান জাইকার  ইকোনমিক গেটওয়ে অ্যান্ড লাইফলাইন অব বাংলাদেশ শীর্ষক সেমিনার: সময়ের সাথে দরকার নতুন দৃষ্টিভঙ্গি -চসিক প্রশাসক, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও: আজাদী সম্পাদক পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী   সদরঘাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আটক মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদী স্বরণে এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে: রাষ্ট্রপতি

মার্কিন অভিনেতা ও সাবেক আইনপ্রণেতা বেন জোনস আর নেই

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘দ্য ডিউকস অব হ্যাজার্ড’-এ মেকানিক ‘কুটার ড্যাভেনপোর্ট’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বেন জোনস মারা গেছেন। গত রবিবার (৯ আগস্ট) নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভাবাবেগপূর্ণ বার্তার মাধ্যমে বেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর স্ত্রী আলমা ভিয়াটর। তিনি জানান, মৃত্যুর সময় বেন নিজ ঘরে বিশ্রামে ছিলেন এবং আটলান্টা ব্রেভস ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের মধ্যকার একটি বেসবল ম্যাচ উপভোগের প্রস্তুতি নিচ্ছিলেন। সমৃদ্ধ ও অর্থবহ জীবনের অধিকারী বেন অসংখ্য মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছেন বলে জানান তাঁর স্ত্রী।

১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করা ‘দ্য ডিউকস অব হ্যাজার্ড’ সিরিজে ‘কুটার’ চরিত্রে প্রাণবন্ত অভিনয় বেন জোনসকে বিশ্বজুড়ে দর্শকদের কাছে স্থায়ী পরিচিতি এনে দেয়।

অভিনয়ের গণ্ডি পেরিয়ে তিনি মার্কিন রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেন। ডেমোক্রেটিক পার্টির ব্যানারে জর্জিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হয়ে দুই মেয়াদে মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জনপ্রিয় এই তারকা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla