1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শিল্পকলায় শুরু হলো ৩ দিন ব্যাপী শিল্পকলার ২০২৪ চারুকলা ব্যাচের চিত্রপ্রদর্শনী - পূর্ব বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিল্পকলায় শুরু হলো ৩ দিন ব্যাপী শিল্পকলার ২০২৪ চারুকলা ব্যাচের চিত্রপ্রদর্শনী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

মাছরুর চৌধুরী

২৯ শে জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৪ টায় প্রদর্শনীর শুভ সূচনা হয়।জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের শিল্পাচার্য জয়নুল আবেদীন গ্যালারীতে শিল্পকলা একাডেমি চট্টগ্রামের ২০২৪ ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩দিন ব্যাপী সমাপনী চিত্র প্রদর্শনী ও বিক্রয় উৎসব ২০২৬ শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন চারুকলা ইন্সটিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৌমেন দাশ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের চারুকলা প্রশিক্ষক ও চিত্রশিল্পী সঞ্জিত রায়,চারুকলা প্রশিক্ষক ও চিত্রশিল্পী সাইকা পারভীন,চারুকলা প্রশিক্ষক ও চিত্রশিল্পী শাহানা ফেরদৌস ডালিয়া,চারুকলা প্রশিক্ষক ও চিত্রশিল্পী ফারহা সুলতানা ছুটি।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমী চট্টগ্রাম ফ্যান গ্রুপ এর এডমিন ও নাট্যকর্মী মোঃ ফোরকান রাসেল। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সৌমেন দাশ বলেন- চিত্রশিল্পীদের কাজের প্রকাশ পায় এই প্রদর্শনীতে। চট্টগ্রামের ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরকে চিত্রশিল্পীদের চিত্রকর্ম নিয়ে কাজ করে চিত্রকর্ম সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি ফোরকান রাসেল বলেন- শিল্পকলার চারুকলা বিভাগ থেকে পাশ করা এবং বর্তমান সকল শিক্ষার্থীরা এই চিত্র প্রদর্শনী আয়োজন করলেই তাদের কাজের প্রকাশ পায়। প্রতিবছর তারা একতাবদ্ধ হয়ে এমন আয়োজন করে যাক সেটাই প্রত্যাশা।আগামী ৩১শে জানুয়ারি ২০২৬ইং তারিখ পর্যন্ত এ প্রদর্শনী চলবে বিকেল তিনটা রাত আটটা।
আয়োজকরা প্রদর্শনী ঘুরে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে।প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla