1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সালমান খান ও তার বোনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম? ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার ডিমে ডজনে কমল ১০ টাকা, মাছ-মুরগিতে ফেরেনি স্বস্তি ঈদগাঁওয়ের শিক্ষা বিস্তারের অনন্য বাতিঘর মাস্টার মোজাম্মেল হক ফরাজী

সালমান খান ও তার বোনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
ঢাকা অফিস

ভারতের চণ্ডীগড়ের একটি জেলা আদালত সালমান খান, তার বোন আলভিরা খান অগ্নিহোত্রী ও ‘স্টাইল অ্যান্ড কন্টেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সালমান খানের ব্র্যান্ড ‘বীইং হিউম্যান’-এর একটি জুয়েলারি শোরুম কেন্দ্রিক কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সালমান খানসহ মামলার সব অভিযুক্তকে আগামী ৫ অক্টোবর স্বশরীরে আদালতে হাজির হয়ে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলাটির সূত্রপাত চণ্ডীগড়-ভিত্তিক ব্যবসায়ী অরুণ গুপ্তের দায়ের করা একটি অভিযোগ থেকে। তার দাবি, ‘বীইং হিউম্যান’ ব্র্যান্ডের জুয়েলারি শোরুম খোলার বিনিময়ে তাকে লাভজনক ব্যবসার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসে বিশ্বাস করে তিনি চণ্ডীগড়ের মণিমাজরায় শোরুম তৈরিতে ১ কোটি টাকাসহ মোট প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেন।
অভিযোগে তিনি জানান, চুক্তির সব শর্ত মেনে শোরুম চালুর পরও কম্পানিটি তাকে প্রতিশ্রুত কোনো ব্যবসায়িক সহায়তা দেয়নি। এমনকি গহনা সরবরাহের দায়িত্বে থাকা মূল কেন্দ্রটি ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকায় তার জুয়েলারির মজুদ শেষ হয়ে যায় এবং তিনি অপূরণীয় ক্ষতির মুখে পড়েন। অরুণ গুপ্তের দাবি, কম্পানির সাথে যুক্ত ৬ জন ব্যক্তি তাকে ভুল তথ্য দিয়ে প্রতারণামূলকভাবে এই বিনিয়োগ করিয়েছেন।
তবে এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে সংশ্লিষ্ট জুয়েলারি কম্পানিটি।
তাদের বক্তব্য, ২০১৮ সালের ঐ ব্যবসায়িক চুক্তির সাথে সালমান খানের সরাসরি কোনো সম্পর্ক ছিল না। ২০১৫ সালে ‘সালমান খান ফাউন্ডেশন’ থেকে কেবল ‘বীইং হিউম্যান’ নামটি ব্যবহারের অনুমোদন (লাইসেন্স) নেওয়া হয়েছিল। ফলে গহনা তৈরি, বিপণন ও বিক্রির সমস্ত দায়ভার সম্পূর্ণভাবে কম্পানির, এতে সালমান খান বা তার পরিবারের কোনো ভূমিকা নেই।
বর্তমানে আদালত বিষয়টিকে আমলে নিয়ে আগামী ৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেছে, যেখানে সব পক্ষকে নিজেদের বক্তব্য জমা দিতে হবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla