1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবি সাহিত্যিকদের এক মিলনমেলা! - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবি সাহিত্যিকদের এক মিলনমেলা!

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কবিতা ও সাহিত্যের প্রসার এবং কবি ও সাহিত্যিকদের মধ্যে একটি মেলবন্ধন তৈরীর লক্ষে  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক ভিন্ন মাত্রার মিরনমেলার আয়োজন করা হয়। কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রায় চারঘন্টা ধরে চলা এ অনুষ্ঠানে ঢাকা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিকেরা যুক্ত হন। বিভিন্ন কবি ও লেখকদের উপস্থিতিতে ভিন্ন মাত্রার ঋদ্ধ এ চমৎকার ও গোছানো অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (নবীনগরের জুলাইপাড়া গ্রামের অধিবাসী) কবি ও লেখক শারমিন সুলতানা। বিশিষ্ট কবি ও লেখক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব ড. সফিকুল ইসলামের সভাপতিত্বে সন্ধ্যায় অনন্য এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশিষ্ট রবীন্দ্র অনুরাগী প্রফেসর ড. সামছুদ্দিন আহমেদ খোকন। এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বিশিষ্ট কবি ও লেখক ড. শাহ মোহাম্মদ সানাউল হক। প্রধান আলোচক ছিলেন ঢাকা থেকে আগত কথা সাহিত্যিক কাজী রাফি। অংকুরের প্রতিষ্ঠাতা নন্দিত সঞ্চালক আনিছুল হক রিপনের প্রাণবন্ত উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন লেখক, গবেষক ও বিশ্লেষক জহির উদ্দিন চৌধুরী স্বপন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উল্লেযোগ্য বক্তারা হলেন সিলেট থেকে আগত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবা লাইজু, বিশিষ্ট লেখক অধ্যাপক মানবর্দ্ধন পাল, প্রথা বিরোধী লেখক অধ্যক্ষ কামরুল হুদা পথিক, অধ্যাপক মুহিবুর রহিম, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও সংস্কৃতিজন গৌরাঙ্গ দেবনাথ অপু, অংকুর উপদেষ্টা এডভোকেট হুমায়ুন কবির, কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খান, শিক্ষক নজরুল ইসলাম জাহাঙ্গীর, আবদুর রহিম, প্রভাষক মোসলেম উদ্দিন সাগর, কবি আমীর হোসেন, কবি আবু হানিফ, কবি শাহজাদা জালাল, কবি আবদুর রউফ, কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, মাসুদ পারভেজ প্রমুখ। পরে স্বরচিত কবিত পাঠের আসরে কবিরা কবিতা পড়ে শোনান। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কবি, লেখক ও সহকারী প্রধান শিক্ষক শারমিন সুলতানা তাঁর শুভেচ্ছা বক্তব্যে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন। এর আগে দুপুরে কবি শারমিন সুলতানার বাসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক ও সাংবাদিকেরা উপস্থিত হলে শারমিন সুলতানা ও তাঁর স্বামী শিক্ষক নজরুল ইসলাম জাহাঙ্গীর সবাইকে স্বাগত জানান। পরে শারমিন জাহাঙ্গীর দম্পতির আন্তরিকতাপূর্ণ আমন্ত্রণে তাঁদের বাড়িতে সবাই এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নেন।।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla