1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বহদ্দারহাট-শুলকবহর ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আবু সৈয়দ সেক্রেটারি ডাঃ খালেদ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বহদ্দারহাট-শুলকবহর ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আবু সৈয়দ সেক্রেটারি ডাঃ খালেদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

 

বহদ্দারহাট শুলকবহর ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মোঃ আবু সৈয়দ ও সেক্রেটারী হিসেবে ডাঃ খালেদ বিন কবির ভূইয়া নির্বাচিত হয়েছেন।

গত ২৯ ডিসেম্বর, রবিবার সমিতির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে সাধারণ সম্পাদক হিসেবে ডাঃ খালেদ বিন কবির ভূইয়া, অর্থ সম্পাদক হিসেবে আজিজুল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে মোস্তফা কামাল নির্বাচিত হন।

১৩ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ আবু সৈয়দ। সহ-সভাপতি পদে যুগ্মভাবে নির্বাচিত হন আলহাজ্ব জাকির হোসেন খান এবং মোর্শেদ খান এরশাদ। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মিন্টু।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতদের মধ্যে দপ্তর সম্পাদক হিসেবে মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে দিলীপ চক্রবর্তী এবং সহ-সাংগঠনিক পদে তুষার নির্বাচিত হন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আজম, মোহাম্মদ জুয়েল এবং মোহাম্মদ আজিজ।

নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। সভাপতি আবু সৈয়দ বলেন, “ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং উন্নয়নের লক্ষ্যে সমিতির পক্ষ থেকে আমরা একযোগে কাজ করবো।” সাধারণ সম্পাদক ভূইয়া জানান, “সকল সদস্যের সমর্থন ও পরামর্শ নিয়ে সমিতিকে একটি কার্যকরী ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করা হবে।”

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla