1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
তসলিমা নাসরিন ফেসবুকে নিষিদ্ধ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

তসলিমা নাসরিন ফেসবুকে নিষিদ্ধ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৫৫৯ বার পড়া হয়েছে

ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনকে আবারও নিষিদ্ধ করেছে ফেসবুক। এবার তাকে এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার টুইটারে দেওয়া এক টুইটে বিষয়টি জানিয়েছেন তিনি।

টুইটে তসলিমা বলেন, সত্য বলায় ফেসবুক আমাকে আবারও এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে।

তবে কবে থেকে ফেসবুকের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন সেবিষয়ে কিছু জানাননি তসলিমা নাসরিন। সোমবার সকাল ১০টা ৫১ মিনিটে অপর এক টুইট করেন বাংলাদেশি এই লেখক।

ওই টুইটে তিনি বলেন, ‘ইসলামপন্থীরা বাংলাদেশি হিন্দুদের বাড়িঘর এবং মন্দির ভাঙচুর করেছে। তারা বিশ্বাস করেন, হনুমানের কোলে কোরআন রেখেছেন হিন্দুরা। কিন্তু যখন জানা গেল যে হিন্দুরা নয়, ইকবাল হোসাইন এই কাজ করেছেন; তখন ইসলামপন্থীরা নীরব ছিলেন, ইকবালের বিরুদ্ধে তারা কিছু বলেননি। এটা লেখার জন্য ফেসবুক আমাকে নিষিদ্ধ করেছিল।

এর আগে, চলতি বছরের ১৬ মার্চ ফেসবুক তাদের প্ল্যাটফর্মে তসলিমা নাসরিনকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল। ২০১৫ সালে তার অ্যাকাউন্ট ব্লক করে রেখেছিল সামাজিক যোগাযোগের মাধ্যমটি। এছাড়া বিভিন্ন সময়ে ফেসবুকের নীতি লঙ্ঘন করায় তার অনেক পোস্ট মুছে ফেলেছে ফেসবুক।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla