1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সরকারী পোস্ট অফিস হয়ে উকিল নোটিশ ফেরত আসল লয়ারের দপ্তরে সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে বিশ্ব মান দিবস পালন ৬ দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু সোনারগাঁও দেশীয় কেরু মদসহ ২ জন আটক মাহতাব উদ্দিন চৌধুরীর মা শাহজাদী বেগমের ইন্তেকাল, পূর্ব বাংলা পরিবারের শোক মোহাম্মদ মুছা বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে

সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নাম ও ছবি ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির কাছে ফোন দিয়ে ভয়-ভীতি প্রদর্শন এবং টাকা-পয়সা দাবি করার অভিযোগ উঠেছে।

সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ড বাজারের ব্যবসায়ীসহ সীতাকুণ্ড থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে কয়েকটি মোবাইল নম্বর থেকে ফোন করা হচ্ছে। ফোনদাতারা সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সীতাকুণ্ড মডেল থানা পুলিশ জানিয়েছে, গতকাল থেকে এ ধরনের একাধিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ইতোমধ্যে পুলিশের নজরে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি কৌশলে থানার অফিসার ইনচার্জের পরিচয় ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। এরপর বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করা হচ্ছে।

এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি চৌকস দল অভিযুক্তদের শনাক্ত করতে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে যেসব মোবাইল নম্বর থেকে ফোন করা হয়েছে, সেসব নম্বরের ব্যবহারকারীদের পরিচয় শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

এ ধরনের ফোনকল বা অর্থ দাবির ঘটনায় কাউকে বিভ্রান্ত না হয়ে বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সীতাকুণ্ড মডেল থানা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla