এই বিশাল পাথরটা হাজার হাজার বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে। এর নিচে পাহাড়ের ঢালু জায়গায় উপর দাঁড়িয়ে থাকা এই বিশাল গোলাকার পাথরটি সম্পূর্ণ প্রকৃতির খেয়ালে এভাবেই অবিশ্বাস্য ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে।এটিকে কেউ কোথাও থেকে এনে এখানে বসায়নি। এর ভরকেন্দ্র (Center of Gravity) ও ঘর্ষণ বল (Frictional Force) এমন এক নিখুঁত অবস্থানে রয়েছে, যার ফলে খাড়া ঢালে থাকা সত্ত্বেও এটি গড়িয়ে নিচে পড়ে না।
১৪০০ বছর আগে ৭ম শতাব্দীতে পল্লব রাজা নরসিংহবর্মণ পাথরটির ভারসাম্য দেখে অবাক হন এবং নিরাপত্তার স্বার্থে এটি সরিয়ে নেয়ার চেষ্টা করেন, কিন্তু কারিগররা ব্যর্থ হন।
ব্রিটিশ আমলে ১৯০৮ সালে তৎকালীন গভর্নর লর্ড আর্থার হ্যাভলক ভয় পেয়েছিলেন যে এটি গড়িয়ে পড়ে নিচের শহর ধ্বংস করে দিতে পারে। তিনি ৭টি হাতি দিয়ে রশি বেঁধে পাথরটিকে টানার ব্যবস্থা করেছিলেন, কিন্তু হাতিগুলো এটিকে এক ইঞ্চিও নাড়াতে পারেনি।
এর অবস্থান কিন্তু বঙ্গোপসাগরের এক প্রান্তে।