1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাউফলে হেলিকাপ্টারে ইউপি নির্বাচনের প্রচারণা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাউফলে হেলিকাপ্টারে ইউপি নির্বাচনের প্রচারণা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৭৬১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নে নৌকার প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়। মনোনয়ন প্রাপ্তরা ইতোমধ্যে জোরেসোরে প্রচার-প্রচারণায় মাঠে নেমে পড়েছেন।

সোমবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার কাছিপাড়া ইউনিয়নে মো. ওবায়দুল হক নামে এক প্রার্থী ঢাকা থেকে হেলিকাপ্টার যোগে তার নির্বাচনী এলাকায় আসলে উৎসুক জনতা তাকে এক নজর দেখার জন্য ভিড় জমায়। সঙ্গে ছিলো তার বড় ভাই পেট্রোন গ্লোবাল এন্ড বিজনেজ লিমিটেডের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাকালীন (কেন্দ্রীয় কমিটি) সভাপতি মো. নাছিম আহম্মেদ। এতে ওই এলাকায় ইউপি নির্বাচনী প্রচারণায় চমক সৃষ্টি হয়। ওই ইউনিয়নে আওয়ামী লীগের ৪/৫ জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যায়। হেলিকাপ্টারে এসে যিনি প্রচারনায় নেমেছেন তিনিও আওয়ামী লীগের একজন সম্ভাব্য প্রার্থী। মনোনয়ন না পেলে স্বতন্ত্র হিসেবে নড়বেন বলে সাংবাদিকদের জানান।

এদিকে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলামও নৌকার প্রার্থী। তিনি এবার নৌকার হাল ধরতে পারবেন কিনা এ নিয়েও জনগণের মাঝে নানা প্রশ্ন। উপজেলার অন্যান্য ইউনিয়নেও ৫/৭ জন করে নৌকার সম্ভব্য প্রার্থী রয়েছে। নৌকার মনোনয়ন না পেয়ে প্রতিটি ইউনিয়নেই একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে লড়বেন। তবে বিএনপি’র কোনো প্রার্থীর নাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে না। বাউফল উপজেলায় মোট ১৫টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে।সৌজন্য ইত্তেফাক

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla