1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বেনাপোল পৌরসভার মেয়র নির্বাচিত হলেন নাসির উদ্দিন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বেনাপোল পৌরসভার মেয়র নির্বাচিত হলেন নাসির উদ্দিন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

 

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রথম দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে নাসির উদ্দিন মেয়র নির্বাচিত হয়েছেন।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ১৩ হাজার ২৬৫ ভোট পেয়ে তিনি বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান সজন মোবাইল প্রতীক পেয়েছেন ৩ হাজার ৮২৫ ভোট। পরাজিত প্রার্থী সজনের ভোটের ব্যবধান ৯ হাজার ৪৪০ ভোট।

আর সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে জুলেখা বেগম আনারস প্রতীক, ২নং ওয়ার্ডে মর্জিনা মিম চশমা প্রতীক, ৩নং ওয়ার্ডে কামরুন্নাহার আন্না চশমা প্রতীক নির্বাচিত হয়েছেন।

সাধারণ আসনে পুরুষ কাউন্সিলর ১নং ওয়ার্ড থেকে সুলতান আহমেদ বাবু উটপাখি, ২নং ওয়ার্ড থেকে শরিফুল ইসলাম পাঞ্জাবি, ৩নং ওয়ার্ড থেকে মিজানুর রহমান উটপাখি, ৪নং ওয়ার্ড থেকে কাজী শাহীনুল ইসলাম ব্রিজ, ৫নং ওয়ার্ড থেকে আজিম উদ্দীন গাজী পানির বোতল, ৬নং ওয়ার্ড থেকে আসাদুজ্জামান উটপাখি, ৭নং ওয়ার্ড থেকে মজনুর রহমান ব্রিজ, ৮নং ওয়ার্ড থেকে হাসানুজ্জামান তাজিন ব্রিজ ও ৯নং ওয়ার্ড থেকে কামাল হোসেন পাঞ্জাবি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে রির্টানিং অফিসার আনিছুর রহমান বেসরকারি ভাবে ওই ফলাফল ঘোষণা করেন।

বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১২ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫০৪৪ জন ও নারী ভোটারের সংখ্যা ১৫৩৪১ জন।

তারমধ্যে ১৭,৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে অবৈধ ভোটের সংখ্যা ৭৭। নির্বাচনে প্রায় ৫৭.৯১ শতাংশ ভোট পড়েছে। এই প্রথমবার বেনাপোল পৌর নির্বাচনে ইভিএম এর মাধ্যমে নতুন অভিজ্ঞতার সাথে সাধারণ ভোটাররা তাদের ভোট দিয়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla