1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে সমাবেশ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে সমাবেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জননেতা আ জ ম নাসির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে যে কথা বলেন তা বাস্তবায়ন করেন তাই আগামী ৩০ জুলাই শেখ হাসিনার মনোনীত সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
চট্টগ্রাম ১০ আসনে উপ- নিবার্চনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত সংসদসদস্য প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নৌকার সমর্থনে তরুন আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এর নিদের্শনায় যুব-মহিলালীগের নেত্রী নাহিদা ইয়ামিন সোনিয়া আজাদ এর উদ্যোগে এক মহিলা সমাবেশে বক্তব্য রাখেছিলেন।
১৪ জুলাই শুক্রবার বিকালে নাসিরাবাদস্হ তুলাতুলি মাদ্রাসা সংলগ্ন যুব- মহিলা লীগের নেত্রী নাহিদা ইয়ামিন সোনিয়া আজাদ এর সভাপতিত্বে আয়োজিত বিশাল মহিলা সমাবেশে নৌকা মার্কার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন৷, আমি আপনাদেরই লোক, এ জনপদে আমার বাসস্হান, সকাল হলে আপনাদের দেখি রাতে হলে আপনাদের সাথে দেখা-শুনা, কথা-বার্তা, চলা-ফেরা উঠা-বসা সুতরাং আমার চাওয়া-পাওয়া আপনাদের দোয়া- ভালোবাসা আর ৩০ তারিখ সারাদিন আপনার ভোটটি নৌকায় দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠাবেন। তারপর দায়িত্ব আমার। আমি আপনাদের সেবায় সারাজীবন থাকব। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে কাজ করব সে দোয়া চাই।

উক্ত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাবেক প্যানেল মেয়র মোঃ হোসেন, আহমেদুর রহমান ছিদ্দিক বাবু, সদস্য আমিনুল হক, মশিউর রহমান দিদার, তরুন আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, নগর যুবলীগের সিনিয়ার সহসভাপতি নুরুল আনোয়ার, হেলাল উদ্দীন,আবু নাসের চৌধুরী আজাদ, কাউন্সিলার মোরশেদ আলম, মহিলা কাউন্সিলার জেসমিন পারভীন জেসী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবুর রহমান তারেক, আওয়ামী লীগ অহিদ চৌধুরী মুক্তি, মাহফুজুর রহমান বাবুল, শাহীনুর রহমান, কামাল উদ্দীন, আসাদ সর্দার, যুবমহিলালীগের ইসরাত জাহান, কানিস আহমেদসহনেতৃবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla