1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
১১ বছর বয়সেই কোটি টাকা পারিশ্রমিক - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

১১ বছর বয়সেই কোটি টাকা পারিশ্রমিক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

যে বয়সে স্কুল-পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা সে বয়সে কাড়ি কাড়ি অর্থ কামাচ্ছেন খুদে এই মডেল। বয়স সবে ১১ বছর। এই বয়সেই তার জনপ্রিয়তা কোনো সুপারস্টারের থেকে কম নয়। নাম তার সিতারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ। সম্প্রতি একটি জুয়েলারি হাউস তার নামেই লঞ্চ করেছে তাদের নতুন কালেকশন।

গয়নার সেই নতুন কালেকশনের নাম ‘সিতারা কালেকশন’। সেই বিজ্ঞাপনের মডেল হিসেবেও শুট করেছেন সিতারা।

জানা যায়, এই বিজ্ঞাপনের জন্য ১ কোটি টাকা নিয়েছেন তিনি। পাশাপাশি একটি নতুন রেকর্ডও গড়েছে সে।

সিতারাই প্রথম মডেল, যে মাত্র ১১ বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। মেয়ের এই সাফল্যে আনন্দে আত্মহারা সুপারস্টার বাবা ও অভিনেত্রী মা।

প্রসঙ্গত, সিতারা হলেন দক্ষিণের সুপারস্টার মহেশবাবু ও নব্বইয়ের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকরের মেয়ে। মেয়ের সাফল্যগাঁথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গর্বিত বাবা-মা। এই বয়সেই নামের মতোই তারকা বনে গেছেন সিতারা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla