1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
খালি পায়ে আমেরিকার পথে রাম চরণ - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

খালি পায়ে আমেরিকার পথে রাম চরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৫ বার পড়া হয়েছে

অস্কার অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা পাড়ি দিয়েছেন দক্ষিণী তারকা রাম চরণ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে আমেরিকার উদ্দেশে রওয়ানা দেন তিনি। তবে তার আগে বিমানবন্দরে রাম চরণের যে ছবি ধরা পড়েছে, তা নিয়ে  কৌতুহল ছড়িয়ে পড়েছে সর্বত্র। কারণ এয়ারপোর্টে রাম চরণকে সম্পূর্ণ খালি পায়ে দেখা গেছে। তার পরনে ছিল পুরোপুরি কালো পোশাক।

তবে এই প্রথম নয়, আগেও অভিনেতাকে খালি পায়ে হাঁটতে দেখা গেছে। ‘আরআরআর’ ছবির প্রচারে বহুবার রাম চরণকে খালি পায়ে হাঁটতে দেখা গেছে। এর আগে মুম্বাই এয়ারপোর্টেও খালি পায়ে লেন্সবন্দি হয়েছিলেন তিনি, সেই সময়ও তার পরনে ছিল কালো পোশাক। কেন তিনি খালি পায়েই আমেরিকার পথে রওয়ানা হয়েছেন তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

আসলে প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে ৪১ দিনের ব্রত পালন করেন রামচরণ। বাবা চিরঞ্জীবীর মতো তিনিও আয়াপ্পা ঠাকুরের ভক্ত। কেরলের শবরীমালা মন্দিরে যাওয়ার আগে ভক্তদের ৪১ দিন ধরে কঠোর নিয়ম মেনে এই ব্রত পালন করতে হয়। এই সময় সবাইকে কালো পোশাক পরতে হয়, নিরামিষ খেতে হয় এবং খালি পায়ে হাঁটতে হয়। ব্রত চলাকালীন বিছানা নয়, মাটিতে ঘুমাতে হয়। এমনকী চুল-দাড়ি পর্যন্ত কাটা যায় না। এই কঠোর ব্রত প্রতিবারই পালন করেন রামচরণ।

যদিও এই বিষয়ে রাম চরণ নিজে কোনও কথা বলেননি। তবে অভিনেতার এমন সহজ সাধারণ জীবনযাপন মন জয় করেছে নেটিজেনদের। হিন্দুস্তান টাইমস।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla