1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
১ হাজার কোটির ক্লাবের পথে ‘পাঠান’ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

১ হাজার কোটির ক্লাবের পথে ‘পাঠান’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৫ বার পড়া হয়েছে

‘দঙ্গল’, ‘আরআরআর’, ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ ২’ সিনেমার পর হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’।ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, মুক্তির প্রথম ১০ দিনে বিশ্ব বক্স অফিসে ৭৫০ কোটি রুপি সংগ্রহ করেছে ‘পাঠান’ আর মাত্র ২৭৫ কোটি রূপি আয় করলেও ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করবে সিনেমাটি। বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই সপ্তাহে কোটির ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি।

আর ভারতের বাজারেই ১০ দিনে ‘পাঠান’ ৩৭৫ কোটি রুপি সংগ্রহ করেছে; এভাবে চলতে থাকলে শিগগির বলিউডের সবচেয়ে আয়কারী সিনেমার তমকা পাবে শাহরুখের এই সিনেমা।

‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। আর প্রধান খলনায়কের জন আব্রাহাম তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান অতিথি চরিত্রে অভিনয় করেছেন, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।  সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla