1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী ও শ্বাশুড়ি গ্রেফতার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী ও শ্বাশুড়ি গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৩ বার পড়া হয়েছে
কচাকাটা উপজেলা প্রতিনিধি
  কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী ও শ্বাশুড়িকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও মামলা সুত্রে জানা যায়, উপজেলার কচাকাটা ইউনিয়নের ঝিনঝিরা বালার চর গ্রামের মৃত্যু জোসেন আলীর ছেলে আলমগীর হোসেন (২৫) এর সাথে কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাহিনা বেগমের (১৮) ১ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর হতে তাদের মাঝে পারিবারিক কলহ চলে আসছিলো। শুক্রবার উভয় পরিবারের মধ্যস্থায় কলহের নিরসন হয়। পরে ওইদিন সন্ধ্যায় স্ত্রীসহ শশুর বাড়িতে বেড়াতে যায় আলমগীর। ঘটনার দিন শশুরবাড়িতে দুপুরে খাওয়া-দাওয়া শেষে আলমগীর ঘুমিয়ে পড়ে। বিকাল সাড়ে চারটার দিকে অভিযুক্ত স্ত্রী ধারালো ব্লেড দিয়ে ঘুমিয়ে থাকা আলমগীরের লিঙ্গ কর্তন করে। এ সময় আলমগীরের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী মাদার ক্লিনিকে ভর্তি করা হয়। ওইনি রাতে আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে দুইজনকে আসামী করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী সাহিনা বেগম ও শাশুড়ী সেফালী বেগমকে গ্রেপ্তার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের রবিবার ৪ সেপ্টেম্বর সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla