আসাদুল ইসলাম
চট্টগ্রাম নগরীর আনোয়ার খাঁ কলোনীর শওকত রিক্সার গ্যারেজ, শওকতের ভাড়া ঘর, মমতাজ হোসেন চায়ের দোকানের পাশের গলি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার কয়েকটি নির্দিষ্ট স্পটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছে। এতে আশপাশের পরিবেশ ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মাঠপর্যায়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রিকশার গ্যারেজ, বিভিন্ন দোকানের পাশের গলি ও কয়েকটি নির্দিষ্ট স্থানে মাদক কেনাবেচার আনাগোনা রয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর এসব স্থানে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যায়। স্থানীয় সূত্রে কয়েকজন ব্যক্তির নামও উঠে এসেছে। তাদের মধ্যে মো. শাহাআলম,বেলাল, আলাউদ্দিন, আরিফ, গেসু, ইমন হোসেন, রুটি আরিফ, জাহেদ,সোহেল,আমির,সেন্টু, শাহিন প্রমুখের নাম স্থানীয়দের অভিযোগে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, মাদক কেনাবেচা বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি প্রয়োজন। তারা সংশ্লিষ্ট থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।