1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টিকটক করতে না দেওয়ায় শিশুর আত্মহত্যা - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টিকটক করতে না দেওয়ায় শিশুর আত্মহত্যা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে টিকটক করতে না দেওয়ায় সাজ্জাদ হোসেন হিমেল (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাজ্জাদ রাখালিয়া গ্রামের কাতার প্রবাসী মো. খোকনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, টিকটক ব্যবহারের জন্য সাজ্জাদ তার মা রুমি আক্তারের কাছে মোবাইল চেয়েছিল।

সাজ্জাদের মা রুমি আক্তার জানান, টিকটক ভিডিওতে সাজ্জাদ এক মেয়ে মডেলের আত্মহত্যার ভিডিও দেখে। সাজ্জাদও ওই রকম ভিডিও বানাতে চেয়েছিল। কিন্তু তিনি তাকে ভিডিও বানাতে দেননি। এজন্য আবার সে মোবাইল চাইলে ভয়ে তিনি দেননি। এরপরও গলায় ফাঁস নিয়ে ছেলেটি তার কোল শূন্য করে গেল।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। তার চিকিৎসার সুযোগ ছিল না।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, শিশুটি আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ ছিল না। এজন্য আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla