1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রেমের টানে কুমিল্লায় মালদ্বীপের তরুণী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

প্রেমের টানে কুমিল্লায় মালদ্বীপের তরুণী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৮৫ বার পড়া হয়েছে

মালয়েশিয়ান তরুণীর পর এবার কুমিল্লায় এসেছেন হাব্বা আহমেদ নামে মালদ্বীপের এক তরুণী। মালে সিটিতে হাব্বা আহমেদের পরিবার এবং বর রাসেলের আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। বিয়ের পর নিজ দেশ মালদ্বীপ থেকে গত ২৪ জুলাই স্বামী রাসেলের সঙ্গে কুমিল্লার বরুড়ায় এসেছেন হাব্বা আহমেদ।

জেলার বরুড়া উপজেলায় মাত্র দু’সপ্তাহের ব্যবধানে বিদেশী দুই তরুণীর এমন ঘটনায় জেলা জুড়ে চলছে বেশ মুখরোচক আলোচনা।

জানা যায়, ২০১৪ সালে কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আবদুর রশিদের ছেলে মোহাম্মদ রাসেল কাজের সন্ধানে মালদ্বীপে পাড়ি জমান। সেখানে মালে সিটিতে কাজ করার সময় ২০১৯ সালে করোনা শুরুর দিকে হাব্বার সঙ্গে তার পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরে উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বছরের অক্টোবর মাসে মালদ্বীপেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হাব্বা আহমেদ মালদ্বীপের মালে সিটির আহমেদ দিদির মেয়ে। গত ২৪ জুলাই মালদ্বীপ থেকে সস্ত্রীক বরুড়ায় আসেন রাসেল।

 

রাসেল জানায়, মালে সিটিতে হাব্বা আহমেদের পরিবার এবং আমার আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে বিয়ে হয় আমাদের। আমরা এখন সুখে আছি। আমি সবার কাছে দোয়া কামনা করছি। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, রাসেল মালদ্বীপের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে। এখন তাকে নিয়ে দেশে এসেছে। এ ঘটনায় আমরাও আনন্দিত।

এদিকে গত ১১ জুলাই প্রেমের টানে মালয়েশিয়া থেকে বরুড়ায় ছুটে এসেছেন এক তরুণী। ওই তরুণীর সঙ্গে আসেন তার পরিবারের সদস্যরাও। এরপর উভয় পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর সাইফুল ইসলাম সুজন কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। মালয়েশিয়ার তরুণীর নাম নূর আজিমা বিনতে মোস্তফা। তিনি মালয়েশিয়ার পেনাং শহরের বাসিন্দা। গত ১২ জুলাই সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla