1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফের প্রেমে পড়েছেন পরীমনি! - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ফের প্রেমে পড়েছেন পরীমনি!

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৯৫ বার পড়া হয়েছে
অভিনেতা শরিফুল রাজকে ভালোবেসে বিয়ে করেছেন আলোচিত নায়িকা পরীমনি। ২০২১ সালের অক্টোবরে চুপিসারে একে-অপরকে কবুল বলেন তারা। পরিচয়ের মাত্র সাত দিনের মাথায় তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন।
বিয়ের পর থেকে ভালোবাসায় ডুবে ডুবে সংসার করছেন পরীমনি ও রাজ। তাদের ঘর আলো করে আসতে চলেছে সন্তান। অর্থাৎ পরীমনি অন্তঃসত্ত্বা। ইতোপূর্বে বেবিবাম্পের ছবিও প্রকাশ করেছেন নায়িকা।
স্বামী রাজের প্রতি পরীর ভালোবাসার কমতি নেই। একে-অপরকে পেয়ে যেন জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন। অথচ সেই পরী কিনা আবার প্রেমে পড়লেন! না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অন্য কারো নয়, স্বামী শরিফুল রাজের প্রেমেই আবার পড়েছেন পরীমনি।
শুক্রবার (২৭ মে) রাতে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেন পরী। যেখানে দেখা যায়, স্বামী রাজ তাকে বিশেষ ডিনারের আয়োজন করে সারপ্রাইজ দিয়েছেন। তাতে একটি বিশেষ কেকও ছিল। কেকের উপর লেখা, তুমি আমাকে আরো ভালো বানিয়েছো। আমাদের সন্তান আমাকে শ্রেষ্ঠ বানাবে। ভালোবাসি তোমায় প্রিয় বউ।
ভালোবাসায় পূর্ণ সেই মুহূর্তগুলোর ছবি শেয়ার করেই পরীমনি লিখেছেন, ‘মাই ডিয়ার হাসবেন্ড, আমি আবার আপনার প্রেমে পড়েছি!
গত ২ মে কক্সবাজারে গিয়েছিলেন পরীমনি ও রাজ। ধারণা করা হচ্ছে, ছবিগুলো সেই সফরের। ওটাই ছিল তার বিয়ের পর প্রথম অবকাশ যাপন কিংবা হানিমুন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla