1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁর রাণীনগরে গৃহবধু আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা শ্বাশুড়ী গ্রেফতার - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

নওগাঁর রাণীনগরে গৃহবধু আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা শ্বাশুড়ী গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৪৯৯ বার পড়া হয়েছে

 

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে শিউলি বিবি (১৯) নামে এক গৃহবধুর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রাণীনগর থানা পুলিশ ওই গৃহবধুর শ্বাশুড়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার শ্বাশুড়ীকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আতাইকুলা মৎস্যজীবি পাড়া গ্রামে। গৃহবধু শিউলি বিবি আতাইকুলা মৎস্যজীবি পাড়া গ্রামের সুমন আলীর স্ত্রী ও নওগাঁ সদর উপজেলার শৈলগাছী (দিঘীরপাড়া বাজার) গ্রামের ইমাম হোসেনের মেয়ে। গৃহবধু শিউলির মা দোলা বেগম জানান, গত এক বছর আগে মেয়ে শিউলিকে রাণীনগর উপজেলার আতাইকুলা মৎস্যজীবি পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সুমন আলী (২২) এর সাথে বিয়ে দেয়া হয়। এরপর গত কয়েক মাস আগে থেকে পারবারিক কলহের জ্বের ধরে সুমনের পরিবারের লোকজন শিউলিকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে। বিষয়গুলো নিয়ে কয়েক দফা বৈঠক করে মিমাংসাও করা হয়। এরপর গত ৪ এপ্রিল শিউলির ননদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যায়। সেখানে জন্মদিনের অনুষ্ঠানে স্বামী সুমন শিউলিকে মারপিট করে। এরপর ৫ এপ্রিল বাড়িতে আসলে দুপুরে একই জ্বের ধরে পরিবারের লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। এ সময় নির্যাতন সহ্য করতে না পেরে কিটনাশক ঔষুধ পান করেন শিউলি। তাকে প্রথমে রাণীনগর ও পরে নওগাঁ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরে নওগঁাঁ সদর হাসপাতালে শিউলির লাশ ফেলে রেখে সবাই পালিয়ে যায়। এ ঘটনায় শিউলির মা দোলা বেগম বাদি হয়ে সোমবার রাতে মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শিউলির স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ীসহ ৫ জনকে এজাহারনামীয় ও আরো ৪-৫ জনকে অজ্ঞাত নামা আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে শিউলির শ্বাশুড়ী কিরন বিবি (৫০) কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, গৃহবধু শিউলি আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গৃহবধুর মা দোলা বিবি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় গৃহবধুর শ্বাশুড়ীকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসমিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla