1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
 গভীর রাতে বাসায় হামলা ও ভয়ভীতি , থানায় অভিযোগ ডা. রাজিব রহমান চৌধুরী সম্বর্ধিত ৯০ দশকের লড়াকু সৈনিক ভিপি নাজিম উদ্দীন স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি

 গভীর রাতে বাসায় হামলা ও ভয়ভীতি , থানায় অভিযোগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আসাদুল ইসলাম

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন গরিবুল্লাহ শাহ হাউজিং সোসাইটির ৩ নম্বর রোড এলাকায় গভীর রাতে একটি বাসায় প্রবেশ করে ভয়ভীতিও ভাঙচুরের চেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে খুলশী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোসাম্মৎ শাহিন সুলতানা (৪৫)।যদিও এই রিপোর্ট লেখাকালীন সময়ে থানায় অভিযোগ নথিভুক্ত হয়নি।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২২ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তিরা বাসার গেটের ভেতরে প্রবেশ করে দরজায় আঘাত করতে থাকেন।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি আতঙ্কজনক হয়ে উঠলে পরিবারের সদস্যরা একপর্যায়ে আত্মীয়স্বজনকে নিয়ে বাসার বাইরে আসেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা সেখান থেকে চলে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হাউজিং সোসাইটির নিরাপত্তার স্বার্থে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। ঘটনার পর ফুটেজ দেখার উদ্যোগ নিলে সংশ্লিষ্ট ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টি সামনে আসে বলে দাবি করেন অভিযোগকারী। এ ঘটনায় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সোসাইটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন এবং পরে থানায় লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla