1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এশিয়ান হাইওয়ে সড়কে ভয়াবহ ফাটল, দেবে গেছে সড়ক , যানচলাচলে ভোগান্তি - পূর্ব বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
থানচি রেঞ্জে বনদস্যুদের দৌরাত্ম্যের অভিযোগ  এশিয়ান হাইওয়ে সড়কে ভয়াবহ ফাটল, দেবে গেছে সড়ক , যানচলাচলে ভোগান্তি সিলিমপুরে আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের আহ্বান সিডিএ সিলিমপুর আবাসিক এলাকা কল্যাণ সমিতির নির্মিত সড়ক উদ্বোধন চট্টগ্রাম পাসপোর্ট অফিসে ‘কন্ট্রাক্টে’ পাসপোর্টের অভিযোগ, এ ব্যাপারে কী বললেন পরিচালক মোঃ আবু সাইদ ? পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার মীর হেলাল ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ

এশিয়ান হাইওয়ে সড়কে ভয়াবহ ফাটল, দেবে গেছে সড়ক , যানচলাচলে ভোগান্তি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
সাহাদাৎ হোসেন চৌধুরী সোনারগাঁও
গাজীপুর জয়দেবপুর – দেব্রগ্রাম- ভুলতা -মদনপুর সড়কের (ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ে ) চার লেনে উন্নতকরন প্রকল্পের সোনারগাঁ সিংলাব-পাকুন্দা এলাকায় সড়কে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।  প্রায় কোয়ার্টার কিলোমিটারজুড়ে ভয়াবহ ফাটল দেখা দেয়।   শনিবার (৩ অক্টোবর) সকাল ৬টার দিকে স্থানীয়রা সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখতে পান।  যানবাহন চালক ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এরপরই নারায়ণগঞ্জ সওজ কর্তৃপক্ষ যানচলাচল বন্ধ করে দেয়।  এই সড়কে আসা শত শত যানবাহন আটকা পড়ে।  এদিকে দুপুরে প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।  বিকল্প
স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণ ও উন্নয়নকাজে যথাযথ মানের ঘটতি ছিলো।  নির্মাণকাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।  এছাড়া এশিয়ান হাইওয়ের কাজ করার সময় সড়কের পাশ থেকে মাটি খনন করে রাতের আঁধারে বিক্রি করা হয় যার কারনে সড়কের দু’পাশে পুকুরে পরিনত হয়। সড়কের দু’পাশে গাইড ওয়াল না থাকায় মাটির চাপের সড়কের পূর্বপাশের অংশ দেবে যায় । ফলে সড়কে বিশাল বড় বড় ফাটল দেখা যায়।  এতে যানচলাচল বন্ধ রয়েছে৷  সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের পিচ উঠে গিয়ে নিচের স্তর বেরিয়ে পড়েছে। এতে সড়কের ওই অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একই সাথে ভুমি ধসের আশংকাও করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, রাস্তা বানানোর সময় আমরা চোখের সামনে দেখেছি কী নিম্নমানের কাজ হইছে! খোয়া আর বিটুমিনের কাজের মান একদম খারাপ ছিল। এক বছরও গেলো না, এর মধ্যেই রাস্তা ফাইট্টা ধইসা পড়ল। সরকার কোটি কোটি টাকা খরচ করতাছে, আর ঠিকাদাররা চুরি কইরা আমাগো জীবন ঝুঁকিতে ফালাইতাছে।
​সড়কের পাশের স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, রাস্তা বানানোর নাম করে বিদেশী চায়না ঠিকাদারের সাথে সংশ্লিষ্ট কিছু এলাকার লোকজন রাতের আঁধারে সড়কের দু’পাশের জমির মাটি কৃত্রিম পুকুর বানিয়ে ফেলেছে৷ কোনো গাইড ওয়াল না করেই তারাহুরো করে সড়কটি নির্মাণ করে। ফলে মাটির চাপে আর দুই পাশের খাদের কারণে পুরো রাস্তা এখন দেবে গেছে। আর কয়দিন বৃষ্টি হইলে এই পুরা অংশ ধসে পড়বে৷
স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বৃষ্টির পানি ও যানবাহনের চাপের কারণে ফাটল আরও বড় হয়ে সড়কের অংশবিশেষ ধসে পড়তে পারে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
তবে ভিন্ন কথা বলছেন, ঢাকা বাইপাস সড়ক চারলেন  উন্নয়ন প্রকল্পের পরিচালক  সৈয়দ আসলাম আলী। তিনি বলেন, টানা দুই তিন দিনের বৃষ্টর কারনে সড়কের  ঢাকা অংশের মাটি নরম হয়ে পড়ে। তারউপর সড়ক দিয়ে ভারী ভারী যানবাহন চলার কারনে সগড়েকের নরম হওয়া মাটি সরে  যাওয়ার কারনে রাস্তা দেবে গেছে। এ কারনে বেশ কিছু জায়ড়া জুড়ে সড়কে ফাটল দেখা দিয়েছে। তিনি বলেন, প্রকল্প নির্মাণকারি প্রতিষ্ঠান পাবলিক পাটনারশীপ  প্রকল্প কনসেনান বা সেরকারি অংশিদার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভলপমন্টে কোম্পানী লিমিপেডের কর্মকর্তারা সাথে কথা হয়েছে। তারা জরুরী ভাবে ডাইভারশন সড়ক দিয়ে যানবাহর চলাচলের ব্যবস্থা করছে। যেখানে মাটি সরে গেছে সেখানে ড্রিল করে নতুন করে রাস্তা মেরামত করা হবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla