1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
 গভীর রাতে বাসায় হামলা ও ভয়ভীতি , থানায় অভিযোগ ডা. রাজিব রহমান চৌধুরী সম্বর্ধিত ৯০ দশকের লড়াকু সৈনিক ভিপি নাজিম উদ্দীন স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি

ডা. রাজিব রহমান চৌধুরী সম্বর্ধিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি অর্জন করায় চিকিৎসক ডা. রাজিব রহমান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে পটিয়া পৌরসভার গৌবিন্দরখীল হাদু চৌধুরী বাড়ির চৌধুরী পরিবার।২৪ অক্টোম্বর শুক্রবার বিকেলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে পরিবারের সদস্য, চিকিৎসক, ব্যাংকার, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক জোনাল ম্যানেজার মোজাম্মেল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান।

সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রিপ্রাপ্ত ডা. রাজিব রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া কিচেন মার্কেট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মো. নুরুল হাসান সেলিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এভিপি মোরশেদুল আলম চৌধুরী, সাংবাদিক ও গীতিকার নজরুল ইসলাম, মুজিবুর রহমান চৌধুরী, মন্নান চৌধুরী, শফিউল আজম চৌধুরী, ওমর ফারুক চৌধুরী ও ফেরদৌস আলম চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ফয়জুল ইসলাম এবং বিশিষ্ট চিকিৎসক ডা. পেয়ারু সুলতানা জিনাত।অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বন্দর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অরকা মাহাবুব আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যাংকার আসিফ রায়হান চৌধুরী ও আরমান সাজিদ।

অনুষ্ঠানে বক্তারা ডা. রাজিব রহমান চৌধুরীকে চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি একজন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। তাঁরা বলেন, চিকিৎসক হিসেবে পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় এগিয়ে আসা জরুরি।

বক্তারা নিজ গ্রামের অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ডা. রাজিব রহমান চৌধুরীর প্রতি আহ্বান জানান। তাঁরা অন্তত মাসে এক দিন নিজ এলাকায় বিনা মূল্যে বা সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla