1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে বিশ্ব মান দিবস পালন ৬ দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু সোনারগাঁও দেশীয় কেরু মদসহ ২ জন আটক মাহতাব উদ্দিন চৌধুরীর মা শাহজাদী বেগমের ইন্তেকাল, পূর্ব বাংলা পরিবারের শোক মোহাম্মদ মুছা বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন  ১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা

৬ দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

শহিদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

টানা ছয় দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল।

বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার আশ্বাসে এই সড়কে বাস চলাচল শুরু হয়।

বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, বিপুল অঙ্কের চাঁদা পরিশোধ না করা পর্যন্ত বাস না চালানোর নির্দেশ দিয়েছিল একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী। এই হুমকির মুখে গত ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকেরা।

পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন বাস মালিক সমিতি ও পরিবহনকর্মীরা। বৈঠকে সার্বিক নিরাপত্তার আশ্বাস মেলার পর বুধবার থেকে পুনর্নির্ধারিত নিয়মে বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, নিরাপত্তা বিধানে প্রশাসনের আশ্বাস এবং বেড়াতে আসা পর্যটকদের কথা বিবেচনা করে অনেকটা ঝুঁকি নিয়েই আমরা থানচি সড়কে যাত্রীবাহী বাস চালাতে রাজি হয়েছি।

তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সঙ্গেও বাস মালিক সমিতি ও পরিবহনকর্মীদের আলোচনা হয়েছে। বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ‘ওয়াই জংশন’ পয়েন্ট থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এসকর্ট (বিশেষ নিরাপত্তা পাহারা) দেওয়ার ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, জনভোগান্তির কথা চিন্তা করে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রশাসনের যৌথ নিরাপত্তার মাধ্যমে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla