1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
১২ এপ্রিল থেকে লকডাউন তুলে নেবে যুক্তরাজ্য - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

১২ এপ্রিল থেকে লকডাউন তুলে নেবে যুক্তরাজ্য

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৫০৫ বার পড়া হয়েছে

   করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেওয়া লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী সোমবার (১২ এপ্রিল) থেকে লকডাউন তুলে নেবে দেশটি। ওইদিন থেকে যুক্তরাজ্যে সব ধরনের দোকান, রেস্টুরেন্ট, জিম এবং সেলুন খোলা থাকবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ।

জানা যায়, গতকাল সোমবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে লকডাউন তুলে দেওয়ার বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এসময় তিনি জানান, কিন্তু দেশবাসীর খুব বেশি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।

এর ফলাফল কী হয় সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং সম্ভব হলে ১৭ মে থেকে যুক্তরাজ্য আন্তর্জাতিক যোগাযোগও স্বাভাবিক করতে চায় বলে তিনি জানিয়েছেন। যদিও বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ দেখা যাচ্ছে। এর প্রেক্ষিতে দেশটি বাংলাদেশসহ বেশ কিছু দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।

তবে দেশটির অন্তত ৪০ জন সংসদ সদস্য এ সার্টিফিকেটের বিরোধিতা করে চিঠি দিয়েছেন।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে দেশটির কর্তৃপক্ষ বলেছে, এখনও নিশ্চিত নয় যে ১৭ মে থেকেই আন্তর্জাতিক যোগাযোগ স্বাভাবিক করা যাবে কিনা। একই সঙ্গে তারা নাগরিকদের গ্রীষ্মকালীন ভ্রমণ পরিকল্পনা এবং অন্য কোনো দেশে বুকিং দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে এ নিয়ে আরও নিশ্চিত নির্দেশনা দেয়া হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla