1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক - পূর্ব বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সমাজ আছে, মানুষ আছে, শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? আড়াইহাজারে সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের প্রার্থী ঘোষণা রবিউল আউয়াল মাসে ১২দিন ব্যাপী মানবিক শিক্ষায় মুসল্লিদের উজ্জীবিত করছে নয়নজান জামে মসজিদ কমিটি চন্দনপুরা এক্সেস রোডের মুখে যানজট, বেপরোয়া অটোরিকশা চলাচলে জনদুর্ভোগ প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে হঠাৎ আগুন চট্টগ্রামে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’

নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক পানির ঢলে নেপালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। বন্যার পানিতে দেশটির কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নেপালের নুয়াকোট ও ধাদিং জেলার ওপর দিয়ে প্রবাহিত ভোতে কোশি নদীতে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। নেপালি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের সীমান্তবর্তী এলাকা থেকে আসা পানির ঢলেই এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ডিআইজি অবিনারায়ণ কাফলেকে উদ্ধৃত করে নেপাল নিউজ জানিয়েছে, নুয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে মোট ৩৮৪ জন পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় রয়েছেন।

এদিকে রসুয়া জেলায় নেপাল পুলিশের ২৬ সদস্য এখনো নিখোঁজ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সশস্ত্র পুলিশ বাহিনীরও সাত সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

উদ্ধার তৎপরতা জোরদার করতে দুর্গত এলাকাগুলোতে হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্য পাঠিয়েছে নেপাল সেনাবাহিনী। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ এবং নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla