1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি - পূর্ব বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক এস এম সামজাত ।

তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঘোষনা পত্রিকার চট্টগ্রাম জেলার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী এলাকার বাসিন্দা এস এম সামজাত অভিযোগ করেন, একই এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. নুরুল আবছার ওরফে “গলা কাটা আবছার” দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি করে আসছেন। অভিযুক্ত বিভিন্ন সময় সাংবাদিকের বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি ও উশৃঙ্খল আচরণ করতেন। এসব বিষয়ে প্রতিবাদ করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গলা কাটা আবছার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তার অসৎ কাজে কেউ বাধা দিলে তাকে প্রান নাশের হুমকি ও মিথ্যা মামলায় হয়রানি করার চেস্টা করে, আরো দেশি অস্ত্র দিয়ে মারার জন্য ছুটে যায়।

অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন সময়ে রাস্তাঘাটে দেখা হলে অভিযুক্ত অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে হাতে ছুরি নিয়ে সাংবাদিকের বাড়ির সামনে এসে তাকে হত্যার হুমকি, এলাকা ছাড়া এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক এস এম সামজাত জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla