1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পতেঙ্গা ন্যাশনাল ক্লাবের ফুটবলে চ্যাম্পিয়ন বিজিএস ও রানার্স আপ- ফ্রেন্ডস ফরএভার - পূর্ব বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ঘাটে ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন এখন সময়ের দাবি নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের বুধবারের কর্মসুচী  বায়োজিদে ঋণ খেলাপি সাদ মুসা ও সীতাকুন্ডে বিজয় স্মরণী স্কুল মাঠে অনুমোদন ছাড়াই মেলা  ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যপুস্তকে চীনের জনসংখ্যা ও আয়তনের বৈষম্য ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট বিবৃতি

পতেঙ্গা ন্যাশনাল ক্লাবের ফুটবলে চ্যাম্পিয়ন বিজিএস ও রানার্স আপ- ফ্রেন্ডস ফরএভার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদন:
নগরীর উত্তর পতেঙ্গাস্থ ৪০ নং ওয়ার্ডের সাইলো খাল পাড় মাঠ ন্যাশনাল ক্লাব আয়োজিত ৮ম মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুযোগ্য সন্তান , নবাগত বিসিবি এডহক কমিটির পরিচালক সদস্য ইসরাফিল খসরু।
উদ্বোধক অতিথি – নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবী হাজী মুজিবুল হক কোম্পানি , প্রধান বক্তা হিসেবে উপস্থিত নগর ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম তানভীর, বিশেষ ছিলেন ৪০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ হারুন কোম্পানি, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন,পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব মোঃ মনজুর কাদের, যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি , সাবেক কাউন্সিলর প্রার্থী মোঃ জসিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ কামাল উদ্দিন,সাবেক পতেঙ্গা থানা ছাত্রদল নেতা মোঃ ইমরান খান, ইসমাইল হোসেন , বিএনপি নেতা মোঃ নুর মোহাম্মদ
,নেছার আহমদ প্রমুখ।
পতেঙ্গা আরবান ফুটবল একাডেমির সার্বিক সহযোগিতায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভায় আরো উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক মোঃ মুন্না, দঃ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক হোসেন বাবলা,টুর্নামেন্ট পরিচালনা কমিটির রিংকু,ইফতু,রাজু, রানা ও মুজিব।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে বিজিএস ৫-৪ গোলে ফ্রেন্ডস ফর এভার কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পতেঙ্গা ধূমপাড়াস্থ‌ বিজিএস ফুটবল দল ট্রফি সহ নগদ ৩৫ হাজার টাকা, রানার্স আপ ফ্রেন্ডস ফর এভার দল ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা লাভ করেন।
 এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আলাউদ্দিন, সেরা গোল কিপার মোঃ আনিস ,সেরা গোলদাতা ফটিক কে পুরস্কার প্রদান করা হয়েছে।
খেলা পরিচালনা করেছেন রেফারি মোঃ হারুন, সহকারী মোঃ রকিবু,রাজন।
পুরো অনুষ্ঠানে চলতি ধারাবিবরণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ মুরাদ ও লুৎফর রহমান আরমান।
এর আগে ২৩ এপ্রিল রাত সাড়ে ৯ টায় মনোঞ্জ ডিসপ্লে প্রদর্শনী উদ্ধোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, বিএনপির নেতৃত্বে সব খেলাধুলা এখন থেকে মাঠে থাকবে, আঃ লীগের মতো খেলা হবে না, খেলাধুলা অবশ্যই মাঠে চলবে এবং তরুণ প্রজন্ম কে জাতীয় মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla